সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নোটিশ দেওয়া হয়েছে


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-07 21:38:45
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নোটিশ দেওয়া হয়েছে

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সহকারী জজ মো. সেফাতুল্লাহ এই নোটিশ পাঠান।

আরও পড়ুন- ইসলামি সংগীতে যেভাবে জনপ্রিয় জুনায়েদ জামশেদ

আগামী রোববার সকাল সাড়ে ১০টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীর হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে এ ব্যাপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যম ও ভুক্তভোগীর লিখিত অভিযোগের মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটি জানতে পেরেছে, ২ ডিসেম্বর রাতে আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দ করার আগেই চারঘাটের ফরহাদ আলাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ওই জনসভায় তিনি সাবেক সংসদ সদস্য রাহেনুল হকের কর্মী ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলামকে জনসমক্ষে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন।

নোটিশে আরও বলা হয়, ওই বক্তব্যের মাধ্যমে শাহরিয়ার আলম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮–এর বিধি ৬ (গ), ১১ (ক) ও ১২ ধারা লঙ্ঘন করেছেন, যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়।

আরও পড়ুন- লাঠি হাতে সাভারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এ ব্যাপারে কেন তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে না, সে ব্যাপারে রোববার সকাল সাড়ে ১০টায় সশরীর বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ আজ রাতে  বলেন, রাজশাহী-৬ আসনের প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আদালত (নির্বাচনী অনুসন্ধান কমিটি) থেকে নোটিশ দেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো কোনো কপি হাতে পাননি।

আরও পড়ুন- আসন ভাগাভাগি নিয়ে জাপার সঙ্গে আলোচনা হয়নি: ওবায়দুল কাদের

এর আগে গতকাল বুধবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বরাবর একটি লিখিত অভিযোগ দেন বাঘার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেরাজুল ইসলাম। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অভিযোগের সঙ্গে শাহরিয়ার আলমের বক্তব্য দেওয়ার একটি ভিডিও ফুটেজ রিটার্নিং কর্মকর্তাকে দিয়েছেন মেরাজুল।

 

ইসময়/এনআই/এমআরএম