সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : রাজনীতি

সভা-সমাবেশ বন্ধে ইসির সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-13 16:30:15
সভা-সমাবেশ বন্ধে ইসির সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা ছাড়া সব ধরনের সভা-সমাবেশ বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল আল মামুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুন- আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ২ কর্মী গ্রেফতার

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দেশে আইনশৃঙ্খলার কথা বিবেচনায় নিয়েই নির্বাচন কমিশন ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধের নির্দেশনা দিয়েছে। এতে সংবিধানের কোনো লঙ্ঘন হয়নি। সংবিধান মেনেই ইসি এ নির্দেশনা দিয়েছে।
 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোট দিতে নিরুৎসাহিত হতে পারে এমন কোনো প্রকার সভা-সমাবেশ বা কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি পালন করা যাবে না।

এমন নির্দেশনা দিয়ে ১২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে একটি চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে ইসির উপসচিব মো. আতিয়ার রহমান সই করেন।
 

 
চিঠিতে ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন আগামী বছরের ৭ জানুয়ারি ধার্য করা রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে।

১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোটদানে নিরুৎসাহিত হতে পারে এমন কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখা বাঞ্চনীয়।

আরও পড়ুন- নাগরপুরে তিন ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সভা
 
এ অবস্থায় আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া অন্য কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য সব প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

 

ইসময়/একে/এমআরএম