সব সময় সব খানে


শনিবার, আগস্ট ২২, ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, আগস্ট ২২, ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপনি পড়ছেন : রাজনীতি

পটুয়াখালীর দশমিনায় একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


হৃদয় চন্দ্র শীল,দশমিনা প্রতিনিধিঃ

eshomoy.com || 2024-01-06 19:01:00
পটুয়াখালীর দশমিনায় একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পটুয়াখালীর দশমিনায় একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে অন্য মামলার আসামি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন যুব দলের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম মোল্লা (৪৫) কে গ্রেফতার ও অগ্নিসংযোগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞেসাবাদ  করেছেন থানা পুলিশ।

 শুক্রবার দিবাগত ভোর রাতে  দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের শাহ কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এঘটনা ঘটে। গ্রেফতারকৃত আসামি  নজরুল ইসলাম মোল্লা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মো. সেকান্দার আলী মোল্লা ছেলে।

আরও পড়ুনঃ চট্টগ্রামের বাঁশখালীতে ঈগলের এজেন্ট ঢুকতে দিবো না চেয়ারম্যান মুজিব

থানা পুলিশ এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত ভোর রাতের দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের শাহ কেরামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনসেট কক্ষে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে  স্থানীয়দের ডাক চিৎকারে এলাকার মানুষ এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় স্কুলের বিদ্যুৎবোর্ড, দরজা, টিনসেট বেড়া সহ বেঞ্চ ও টেবিল পুড়ে যায়। খবর পেয়ে সকালে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিজা নাজনীরা এবং দশমিনা থানার ওসি নুরুল ইসলাম মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন,

শাহ কেরামতি সরকারি প্রথমিক বিদ্যালয়টি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার কথা রয়েছে। এ কেন্দ্রে ২ হাজারের ৪শ' ভোট রয়েছে। নির্বাচনের আগে ভোট কেন্দ্রে দুর্বৃত্তের আগুন দেয়া নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিএনপি নির্বাচনের জের ধরে স্কুলে অগ্নি সংযোগ করতে পারে। অথবা চলমান বিএনপি—জামায়াতের অসহযোগ কর্মসূচীকে কেন্দ্র করে নির্বাচন বানচালের জন্য ভোট কেন্দ্র পুড়িয়ে দেয়ার চেষ্টাও হতে পারে।

আরও পড়ুনঃ পোড়া লাশের গন্ধ মেখে গদির লড়াই আর কতকাল


এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. ফারুক আলম খোকন  জানান, রাতের আধারে কে বা কারা  এ ঘটনা ঘটিয়েছে তা জানিনা। তবে থানার একটি সাধারন ডায়রি করবো।এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, অন্য মামলার আসামি নজরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার ও স্কুলে অগ্নিসংযোগের ঘটনায় জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা নাজনীরা জানান, ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। আর সন্দেহ ভাজন নজরুল ইসলাম মোল্লা নামের একজনকে আটক করা হয়।