নির্বাচনী সহিংসতায় বাবার মৃত্যুতে দিশেহারা মেয়ে মমতা ইসলাম। আজ রোববার সকালে মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় মো. জিল্লুর রহমান নামে নৌকার সমার্থক কে কুপিয়ে হত্যা করেন কাঁচি প্রতীকের দুর্বৃত্তরা।
মুন্সিগঞ্জ-৩ (সদর এবং গজারিয়া) আসনে ভোটকেন্দ্রের পাশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে হত্যার করেন দুর্বৃত্তরা। আজ রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃক্ষমতায় আসার আর থাকার যুদ্ধে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে
নিহত মো. জিল্লুর রহমান মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহসভাপতি। মুন্সিগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থকেরা হামলা চালিয়ে তাকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তার পরিবার।পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ঘটনাটি ভোটকেন্দ্রের বাইরে ঘটেছে।
এটি অপ্রত্যাশিত ছিল। সেখানে অনেক ফোর্স (আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য) মোতায়েন রয়েছে। তারপরও কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার আরও বলেন, এই আসনের অন্য কেন্দ্রগুলোতে তেমন কোনো সমস্যা নেই। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।এবং ভোটারগন সুষ্ঠু শৃঙ্খলা ভাবে ভোট প্রদান করতে আছেন।
হত্যাকাণ্ডের পর টেঙ্গর এলাকায় গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে পড়ে রয়েছে রক্ত। তাঁর পাশে বসে কান্না জড়িত কন্ঠে বিক্ষোভ করছেন জিল্লুর রহমানের মেয়ে মমতা ইসলাম (মৌ)। তিনি বলেন, নির্বাচনের জন্য তাঁর বাবা আজ ভোরে বাড়ি থেকে বের হন। এরপর শুনতে পান তাঁর বাবাকে কোপানো হয়েছে।
আরও পড়ুনঃ পোড়া লাশের গন্ধ মেখে গদির লড়াই আর কতকাল ?
ঘটনাস্থলে এসে দেখেন বাবার লাশ পড়ে আছে। মৌমিতা অভিযোগ করেন, তাঁর বাবা নৌকার পক্ষে নির্বাচনে কাজ করছিলেন। এ কারণে শুরু থেকেই স্বতন্ত্র প্রার্থীর (কাঁচি) সমর্থকেরা হুমকি দিয়ে আসছিলেন। নির্বাচনের দিন এলাকায় না থাকার জন্য হুমকি দেওয়া হয়েছিল। সেটি না মানায় আজ কুপিয়ে হত্যা করেছেন স্বতন্ত্র প্রার্থীর (কাঁচি) সমর্থকেরা।
এ দিকে রিটার্নিং কর্মকর্তা ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপন বলেন, ১০০ গজের মধ্যে রিকাবিবাজার ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ২০০ গজ দূরে রিকাবিবাজার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র।অতএব, ঘটনাটি ভোটকেন্দ্রের বাইরে হওয়ায় ভোটগ্রহণে কোনো প্রভাব পড়বে না।
উল্লেখ্য, মুন্সিগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক। তিনি দুইবার এ আসনের সংসদ সদস্য ছিলেন।অন্যদিকে মোহাম্মদ ফয়সাল জেলা আওয়ামী লীগের সদস্য (কাঁচি) প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
আরও পড়ুনঃ বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু
মোহাম্মদ ফয়সালের বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন। ফয়সাল দুবার মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন।প্রতীক বরাদ্দের পর থেকে আসনটিতে নৌকা ও কাঁচি এ দুটি পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ, গুলি, প্রচার ক্যাম্প ভাঙচুরের অনেক ঘটনা ঘটেছে।