সব সময় সব খানে


শনিবার, আগস্ট ২২, ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, আগস্ট ২২, ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপনি পড়ছেন : জাতীয়

বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু


এম মনির চৌধুরী রানা,

eshomoy.com || 2023-12-19 19:05:15
বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে অরিত্রী চক্রবর্তী( ৭) বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ (১৯ ডিসেম্বর) মঙ্গলবার  ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় অরিত্রী চক্রবর্তী মারা যায়।নিহত অরিত্রী চক্রবর্তী বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিদগ্রামের সঞ্জয় চক্রবর্তীর মেয়ে। 

আরও পড়ুন- রাজধানীতে দিনেদুপুরে যাত্রীবাহী বাসে আগুন

অরিত্রী চক্রবর্তী স্থানীয় আবদুল হামিদ আইডিয়াল স্কুলে ২য় শ্রেণীতে ভর্তি হওয়ার কথা ছিলো। অরিত্রী চক্রবর্তীর কাকা অনুপম চক্রবর্তী বলেন,গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিদিনের মতো আমার বৌদি পূজার আসনে সন্ধ্যাবাতি জ্বালিয়ে পরিবারের অন্য কাজ করছিল।

 অরিত্রী পূজা করতে গেলে প্রথমে তার জামায় আগুন লাগে। বকা দেবে ভেবে প্রথমে সে কিছু বলেনি। এরপর আগুন তার পুরো শরীরে ছড়িয়ে পড়লে সে চিৎকার করে কান্না করতে থাকে। পরে আমরা দৌঁড়ে গিয়ে আগুন নেভাই। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- ট্রেনে আগুন, ছেলেকে বুকে জড়িয়েই পুড়ে অঙ্গার পপি

 আগুনে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়ার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অরিত্রী চক্রবর্তীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দিলে রাতেই অরিত্রীকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে ১০/১৫ মিনিটের মধ্যে সে মারা যায়।

 

ইসময়/একে/এমআরএম