সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : জাতীয়

রাজধানীতে দিনেদুপুরে যাত্রীবাহী বাসে আগুন


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-19 17:05:30
রাজধানীতে দিনেদুপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর গুলিস্তানে জিপিওর সামনে একটি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন-খেলা হবে, খেলবে ১৮৯৬ খেলোয়াড়- ওবায়দুল কাদের

তিনি জানান, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে এদিন সকাল ৮টার দিকে মোহাম্মদপুরে ১৩ নম্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা।
 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ভূঁইয়া বলেন, আজিমপুর থেকে ছেড়ে আসা ১৩ নম্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

চলন্ত বাসটি যখন শংকর আসে তখন আগুন দেয়। পরবর্তীতে মোহাম্মদপুর থানার আল মানার হাসপাতালের সামনে বাসের চালক ও স্থানীয়রা মিলে আগুন নেভায়।

আরও পড়ুন-বিএনপির দাবি মিথ্যা, কারাগারে আছে ১১ হাজার- ওবায়দুল কাদের

উল্লেখ্য, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল শেষ হবে সন্ধ্যা ৬টায়। হরতাল শুরু হওয়ার আগেই রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় হরতাল সমর্থকরা। এতে চারজন মারা গেছেন। ট্রেনের তিনটি বগি পুড়ে ছাই হয়ে গেছে।

 

ইসময়/একে/এমআরএম