সব সময় সব খানে


শনিবার, আগস্ট ২২, ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, আগস্ট ২২, ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপনি পড়ছেন : রাজনীতি

যেসব মুনাফিক আমার সাথে থেকেও আমার সাথে বেঈমানি করেছে তাদের ক্ষমা নেই,নিক্সন চৌধুরি


নিজেস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-01-08 19:01:45
 যেসব মুনাফিক আমার সাথে থেকেও আমার সাথে বেঈমানি করেছে  তাদের ক্ষমা  নেই,নিক্সন চৌধুরি

 
ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও কৃষ্ণপুর) আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে হারিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। নির্বাচিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে নিক্সন বলেন, যেসব মুনাফিক আমার সাথে বেঈমানি করেছে, তাদের ক্ষমা নেই ।তাদের বিচার হবেই।

আরও পড়ুনঃ মুন্সিগঞ্জে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

সোমবার (৮ জানুয়ারি) এই সংসদ সদস্যের বিজয় উপলক্ষ্যে ভাঙ্গায় নেতাকর্মীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেন নিক্সন চৌধুরী।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এ জয় আপনার, আমার। এ জয় শেখ হাসিনার। এ বিজয়ের জন্য আপনারা অনেক কষ্ট করেছেন, আমি জানি। তাই যেসব মুনাফিক আমার সাথে থেকেও আমার সাথে বেঈমানি করেছে, তাদের ক্ষমা নেই। এসব মুনাফিকের বিচার হবে। এবার আর কোনো মাফ নেই তাদের।

এ জয় নৌকার বিপক্ষে নয় উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, এই জয় কাজী জাফরুল্লাহর বিপক্ষে, নৌকার বিপক্ষে নয়। কাজী জাফরুল্লাহর কালো টাকা আর গুন্ডাপান্ডাদের বিপক্ষে আপনারা অনেক কষ্ট করেছেন।

আরও পড়ুনঃ বগুড়ায় নির্বাচন বিরোধী মিছিল,জামায়াত শিবিরের ককটেল বিস্ফোরণ

মুনাফিকদের দ্বারা আপনারা অনেক অত্যাচার সহ্য করেছেন, আমি জানি। তবে আমার অনুরোধ, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। সবাই ঠান্ডা থাকবেন। জেনে রাখুন, মুনাফিকদের মাফ করা হবে না।