ভারতের নয়াদিল্লিতে আগামী শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, বিভিন্ন গণমাধ্যম এমনটাই বলা হচ্ছে। কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে এ বৈঠক হবে।
এদিকে সম্মেলন ঘিরে এরইমধ্যে দিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী শুক্রবার থেকে রোববার পর্যন্ত এ তিন দিন লকডাউনের রূপ দেখা যাবে নয়াদিল্লিতে।
আরও পড়ুন- মৌলভীবাজারে হাতির আক্রমণে প্রাণ গেল মাহুতের
বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-টুয়েন্টির শীর্ষ এ সম্মেলন। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে
অনুষ্ঠিত হবে এ সম্মেলন।
এতে বিশ্ব নেতাদের পাশাপাশি যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও। তবে, থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। চীনা প্রেসিডেন্টের যোগ না দেয়ার খবরে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও।

সম্মেলন ঘিরে দিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ৮ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লির বিস্তীর্ণ এলাকায় থাকবে কার্যত অঘোষিত কারফিউ। সেখানে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, তিন দিন কার্যত লকডাউনের চেহারা নেবে নয়াদিল্লি। যদিও লকডাউন শব্দে আপত্তি জানিয়ে দিল্লি পুলিশ বলছে, সম্মেলনের ওই কয়েক দিন নয়াদিল্লির জনজীবন শুধু প্রয়োজনের খাতিরে নিয়ন্ত্রণ করা হবে।
আরও পড়ুন- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ ভাইয়ের মৃত্যু
সম্মেলনের কারণে আগেই ৮ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লির সব সরকারি, আধা সরকারি ও বেসরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। সম্মেলনস্থল ঘিরে কয়েক কিলোমিটারের মধ্যে থাকা সব ধরনের দোকানপাট ও প্রতিষ্ঠান তিন দিন বন্ধ থাকবে। গাড়ি চলাচলও নিয়ন্ত্রণের মধ্যে থাকবে।

আরও পড়ুন- শেরপুরে কলেজ ছাত্র হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
ইসময়/আরএম/এমআরএম