সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : বিশ্ব

মৃত্যুদণ্ড হতে পারে ইমরান খানের, আশঙ্কা বোনের


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-14 16:20:45
মৃত্যুদণ্ড হতে পারে ইমরান খানের, আশঙ্কা বোনের

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের (সাইফার) মামলায় ইমরান খানের মৃত্যুদণ্ড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার বোন আলিমা খান। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দ্য নিউজের বরাত দিয়ে জিও নিউজ এই তথ্য জানিয়েছে।

আদিলিয়া কারাগারের বাইরে সাংবাদিকদের কাছে আলিমা খান আশঙ্কা প্রকাশ করে বলেন, তিনি ন্যায়বিচারের প্রতিফলন দেখছেন না।রাওয়ালপিন্ডির আদিলিয়া কারাগারেই বন্দি রয়েছেন ইমরান খান।

আরও পড়ুন- পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা
 
কারাগারে ভাইয়ের বিচার নিয়ে ইমরান খানের বোন বলেন, আদালত রুমের মধ্যেই ছোট ঘর তৈরি করা হয়েছে। কোন ভয়ের কারণে এই পরিস্থিতির তৈরি হয়েছে তা তিনি বুঝতে পারছেন না।
 
তিনি বলেন, আমরা পুরো পরিবার যখন রুমের মধ্যে, তখন বাইর থেকে তালা মেরে দেয়া হয়। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর হুমকি দেয়া হয় তাদেরও কারাবন্দি করা হবে।
 
তিনি আরও বলেন, কারাগারের মধ্যে বিশেষ আদালত বসিয়ে যে বিচার চলছে, সেখানে গণমাধ্যমকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ফলে এভাবে সুষ্ঠু বিচার হতে পারে না।


 
আলিমা খান বলেন, এমন পরিস্থিতিতে মনে হচ্ছে আমরা আমাদের দেশে নেই। অন্য কোনো দেশে বিচার হচ্ছে। আমাদের নিজ দেশে যা হচ্ছে তাতে আমরা হতবাক।
 
তিনি বলেন, আমাদের কোনো ভয় নেই, তবে মিডিয়া ছাড়া কোনো সুষ্ঠু বিচার হতে পারে না। মিডিয়া ব্যক্তিদের বিচারে অংশ নিতে দেয়া হচ্ছে না, যা অবশ্যই প্রমাণ করে এখানে কিছু উদ্দেশ্য আছে।
 
এরআগে বুধবার (১৩ ডিসেম্বর) সাইফার মামলায় অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে ইমরান খানকে অভিযুক্ত করেছেন বিশেষ আদালত।
পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন- ভারতীয় পার্লামেন্টে হামলার বর্ষপূর্তির দিনই লোকসভায় ‘হামলা’!
 
ইমরানের আইনজীবীর জানিয়েছেন, সরকারি গোপনীয়তা ফাঁসের মামলায় দোষী সাব্যস্ত হলে ইমরান খানের ১৪ বছরের জেল, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে।

 

ইসময়/একে/এমআরএম