সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : সারাদেশ

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার গ্রেপ্তার, অবৈধ বসবাস ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-07-26
সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার গ্রেপ্তার, অবৈধ বসবাস ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে এক সপ্তাহে ১৪ হাজার ৯৭০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৬ থেকে ২২ জুলাই পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৭ হাজার ৪৩৭ জন আবাসন (রেসিডেন্সি) আইন, ৩ হাজার ৯৯১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫৪২ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। একই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার অভিযোগে ১ হাজার ৬৪৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টার সময় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, পরিবহন বা কর্মসংস্থানের সুযোগ করে দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম অনুযায়ী দোষী প্রমাণিত হলে কারাদণ্ড, অর্থদণ্ড এবং অন্যান্য আইনি শাস্তির মুখোমুখি হতে হতে পারে।

সৌদি সরকার বিদেশি নাগরিকদের বৈধ ভিসা, আবাসন ও শ্রমসংক্রান্ত নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে এবং আইন লঙ্ঘনের ঘটনা দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে জনগণের প্রতি অনুরোধ করেছে।