সব সময় সব খানে


বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

১৫ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১ লাখ ৪২ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

আপনি পড়ছেন : সারাদেশ

আজ জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ের অনানুষ্ঠানিক ভোট


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-07-30
আজ জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ের অনানুষ্ঠানিক ভোট

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় আজ (৩০ জুলাই) গুরুত্বপূর্ণ একটি ধাপ অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা পরিষদের সদস্যরা আজ প্রথমবারের মতো অনানুষ্ঠানিক গোপন ভোট বা ‘স্ট্র পোল’-এ অংশ নেবেন। এই ভোটের মাধ্যমে প্রার্থীদের প্রতি সদস্য দেশগুলোর প্রাথমিক সমর্থনের চিত্র উঠে আসবে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আজকের ভোটে কোনো প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন না। এটি মূলত একটি অনানুষ্ঠানিক মূল্যায়ন, যেখানে সদস্যরা কোনো প্রার্থীকে সমর্থন, নিরুৎসাহ বা নিরপেক্ষ অবস্থান জানাতে পারবেন। পরবর্তী কয়েক দফা ভোটের মাধ্যমে সবচেয়ে বেশি সমর্থন পাওয়া প্রার্থীকে নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে যাবে।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ চলতি বছরের শেষে শেষ হচ্ছে। তার উত্তরসূরি নির্বাচনের দৌড়ে এখন পর্যন্ত সাতজন প্রার্থী আনুষ্ঠানিকভাবে রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি, চিলির মিশেল ব্যাশেলেট, কোস্টারিকার রেবেকা গ্রিনস্পান, ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এস্পিনোসা, গায়ানার ক্যারোলিন রদ্রিগেস-বারকেট, সেনেগালের ম্যাকি সাল এবং উগান্ডার ওলারা ওতুন্নু।

শেষ পর্যন্ত নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে জাতিসংঘের সাধারণ পরিষদ নতুন মহাসচিবকে অনুমোদন দেবে। নির্বাচিত ব্যক্তি ২০২৭ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।