সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

>> ই-সময়ের সাব এডিটর আরিফের দাদী আর নেই।

>> বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

>> প্রতিবন্ধী শিশুর বঞ্চিত শৈশব

>> সিরাজগঞ্জে কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : সারাদেশ

নিষেধাজ্ঞা শিথিল করলেও যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমবে না: জেলেনস্কি


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-10-14
নিষেধাজ্ঞা শিথিল করলেও যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমবে না: জেলেনস্কি

নিষেধাজ্ঞা শিথিল করলেও যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমবে না: জেলেনস্কি

রাশিয়ার ডিজেল জ্বালানি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করলেও যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর মতে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের ফলে মস্কো আর্থিকভাবে লাভবান হতে পারে, যা ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার ঝুঁকি তৈরি করবে।

সম্প্রতি রাশিয়া থেকে ডিজেল আমদানি এবং জ্বালানি সরবরাহ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগ ঘিরে এ বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য, জ্বালানির সরবরাহ বাড়িয়ে দেশটির বাজারে উচ্চমূল্যের চাপ কমানো।

তবে জেলেনস্কি মনে করেন, রাশিয়ার ওপর চাপ কমানোর পরিবর্তে যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাঁর বক্তব্য, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করার আগে সংঘাত কমানোর বিষয়ে সুস্পষ্ট ও দীর্ঘস্থায়ী সমঝোতা নিশ্চিত করা জরুরি।

এদিকে, রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যসংক্রান্ত এই উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও সমালোচনা দেখা দিয়েছে। সমালোচকদের আশঙ্কা, এতে রাশিয়া অতিরিক্ত রাজস্ব পেতে পারে। একই সঙ্গে জ্বালানির বাজারে এই উদ্যোগের প্রভাব কতটা পড়বে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।