সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

>> ই-সময়ের সাব এডিটর আরিফের দাদী আর নেই।

>> বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

>> প্রতিবন্ধী শিশুর বঞ্চিত শৈশব

>> সিরাজগঞ্জে কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : সারাদেশ

রয়টার্স: ব্যাংক অব আমেরিকাকে ১.২১ বিলিয়ন ডলার জরিমানা


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-10-14
রয়টার্স: ব্যাংক অব আমেরিকাকে ১.২১ বিলিয়ন ডলার জরিমানা

ব্যাংক অব আমেরিকাকে ১.২১ বিলিয়ন ডলার জরিমানা

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক ব্যাংক অব আমেরিকাকে ১ দশমিক ২১ বিলিয়ন ডলারের বেশি জরিমানা করেছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলো। অর্থপাচার প্রতিরোধে ব্যর্থতা, সন্দেহজনক আর্থিক লেনদেন যথাযথভাবে শনাক্ত ও রিপোর্ট করতে না পারা এবং নিষেধাজ্ঞাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এ বিষয়ে পদক্ষেপের ঘোষণা দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, ব্যাংকটি ৫ বিলিয়ন ডলারের বেশি সন্দেহজনক লেনদেনের বিষয়ে যথাযথভাবে কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে ১ বিলিয়ন ডলারের বেশি লেনদেন জাতীয় নিরাপত্তা ও অবৈধ অর্থায়নের ঝুঁকির সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে।

জরিমানার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের মুদ্রা নিয়ন্ত্রক সংস্থা (ওসিসি) ব্যাংকটিকে ৭৫০ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দিয়েছে। সংস্থাটির ইতিহাসে এটি সর্বোচ্চ দেওয়ানি আর্থিক জরিমানা। এ ছাড়া নিষেধাজ্ঞাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে আরও ১১ দশমিক ৬ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাগুলো জানিয়েছে, ব্যাংকটির অর্থপাচার প্রতিরোধ ও সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ ব্যবস্থায় উল্লেখযোগ্য দুর্বলতা ছিল। এসব ঘাটতি পর্যালোচনা ও সংশোধনের জন্য ব্যাংকটিকে স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমে অতীতের লেনদেন পর্যালোচনার ব্যবস্থাও করতে হবে।

এদিকে, জরিমানার কারণে চলতি তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির মুনাফায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে রয়টার্স। ব্যাংক অব আমেরিকা জানিয়েছে, আর্থিক অপরাধ প্রতিরোধে প্রযুক্তি ও জনবল বাড়ানোর পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাগুলোর নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে তারা।