বাংলা গানের নতুন এক আয়োজন নিয়ে আসছে মিউজিক্যাল ফিল্ম ‘সোনা মাটির সোঁদা গন্ধে’। ‘দুষ্ট কোকিল’খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা এবার শোনাতে যাচ্ছেন একেবারে মিষ্টি ও আবেগঘন গান। ব্যতিক্রমী এই প্রজেক্টের বিশেষ আকর্ষণ— বাংলাদেশের গানে অংশ নিয়েছেন ৮ জন জাপানি মডেল, আর শুটিং হচ্ছে দেশের নান্দনিক সব লোকেশনে।
জানা গেছে, ১০ ডিসেম্বর স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর ও সংগীত পরিচালনায় আছেন রানা আখন্দ। পুরো মিউজিক্যাল ফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ।
প্রযোজনা প্রতিষ্ঠান ডিসকভারি (Discovery)-এর ব্যানারে নির্মিত এই মিউজিক্যাল ফিল্মের চিত্রগ্রহণের দায়িত্বে আছেন তপন আহমেদ। ড্রোন শট পরিচালনা করেছেন স্বপ্নীল। প্রোডাকশনের প্রধান সহকারী পরিচালক শাকিল আহমেদ চৌধুরী, সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন কবিতা ও জিশান খান। প্রডাকশন ম্যানেজারের দায়িত্বে আছেন আলমগীর ও মনু মিয়া।