সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বিনোদন

যে কারণে হাদির জন্য কেঁদেছেন চিত্রনায়িকা 'শিরিন শিলা'


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-20
যে কারণে হাদির জন্য কেঁদেছেন চিত্রনায়িকা 'শিরিন শিলা'
সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা। আবেগ ধরে রাখতে না পেরে তিনি জানিয়েছেন, জীবনে আর কখনো কারও জন্য এভাবে কাঁদেননি তিনি— যেমনটা কেঁদেছেন হাদির জন্য।

হাদির অকাল প্রয়াণে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে শিরিন শিলা বলেন, তার ভেতরে যেন এক অসম্ভব যন্ত্রণা কাজ করছে। অভিনেত্রীর ভাষায়, এই শোক তাকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। শুরুতে হাদিকে খুব কাছ থেকে না চিনলেও, গুলিবিদ্ধ হওয়ার খবর জানার পর তার জীবন ও কাজ নিয়ে খোঁজ নিতে শুরু করেন তিনি।

শিরিন শিলা জানান, হাদির কবিতা, বক্তব্য আর চিন্তাধারায় তিনি এক ধরনের বিপ্লবী চেতনা খুঁজে পেয়েছেন। প্রতিটি কথার মধ্যে দেশের প্রতি গভীর ভালোবাসা স্পষ্ট ছিল বলে মন্তব্য করেন অভিনেত্রী। সেই মুহূর্ত থেকেই তিনি হাদির আদর্শ ও ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং একে একে তার সব লেখা ও সাক্ষাৎকার দেখেছেন বলে জানান।

 

প্রয়াত এই ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে শহীদের মর্যাদায় স্মরণ করে শিরিন শিলা বলেন, তিনি নীরবে কেঁদেছেন এবং মন থেকে দোয়া করেছেন যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। পাশাপাশি তিনি হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন।

অভিনেত্রীর কথায়, যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা যেন এই দুনিয়াতেই তাদের কৃতকর্মের শাস্তি পায়— এই প্রার্থনাই তিনি আল্লাহর কাছে করেছেন।