সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

আপনি পড়ছেন : টাঙ্গাইল

ভূঞাপুরে পর্নোগ্রাফি মামলায় এক কিশোরী গ্রেফতার!


হাদী চকদার, টাঙ্গাইল প্রতিনিধি

eshomoy.com || 2025-01-20
ভূঞাপুরে পর্নোগ্রাফি মামলায় এক কিশোরী গ্রেফতার!
ছবিঃ (টাঙ্গাইল প্রতিনিধি) ই-সময়।

টাঙ্গাইলের ভূঞাপুরে পর্নোগ্রাফির মামলায় তায়েবা সুলতানা মেধা (১৬) নামে এক কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২০ জানুয়ারী) দুপুরে তাকে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৯ জানুয়ারী) রাতে উপজেলার ভূঞাপুর পৌর শহরের নিজ বসত বাড়ী থেকে কিশোরী মেধাকে গ্রেফতার করে পুলিশ।

কিশোরী মেধা এবার এসএসসি পরীক্ষার্থী। তার পিতা স্কুল শিক্ষক আব্দুল খালেক।

মামলা সূত্রে জানা যায়, বেশকিছু দিন যাবৎ পৌর শহরের বসবাসরত কয়েকটি পরিবারের মেয়ে সদস্যদের ছবি ব্যবহার করে অশ্লীল ভিডিও চিত্র বানিয়ে ফেইসবুক ও মেসেঞ্জারের বিভিন্ন গ্রুপে প্রচার করত স্কুল শিক্ষক খালেকের মেয়ে কিশোরী মেধা। এছাড়াও ভুক্তভোগী পরিবারের নিকট থেকে নগদ টাকা দাবী করত। অন্যথায় আরো ভিডিও বানিয়ে সোস্যাল মিডিয়ায় প্রচারের হুমকি দিত কিশোরী মেধা।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ফেইসবুক ও মেসেঞ্জার একাউন্ট যাচাই করে গত রোববার রাতে কিশোরী মেধাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে সোমবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।