টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্নার মাগফিরাত ও আহতদের সুস্থতা" কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৩ শে আগষ্ট (শুক্রবার) বিকেল ৪ টায় উপজেলার পলশিয়া গ্রামে এ আয়োজন করে বেতুয়া-পলশিয়া ছাত্র সমাজ।
সাবেক মেয়র এডভোকেট খালেক মন্ডলের ছোট ভাই রফিকুল ইসলাম সবুর মন্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন শাকিল মন্ডল, নাসিফ মন্ডল সহ ছাত্র আন্দোলনের কয়েকজন নেতৃবৃন্দ।
এছাড়াও কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে পলশিয়া গ্রামের বাছেদ মন্ডলের ছেলে সুমন মন্ডল পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়ায় তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
শাকিল মন্ডল বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আবারো আমরা এই স্বাধীন ভূখন্ড পেয়েছি, এই জন্য শহীদদের অনুপ্রেরণা বুকে নিয়ে সামনে আগাতে হবে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
পরিশেষে 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্নার মাগফিরাত ও আহতদের সুস্থতায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।