সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : টাঙ্গাইল

গোপালপুরে কচুরিপানার চাপে ভেঙ্গে গেল ব্রিজ!


হাদী চকদার, টাঙ্গাইল প্রতিনিধি

eshomoy.com || 2024-06-06
গোপালপুরে কচুরিপানার চাপে ভেঙ্গে গেল ব্রিজ!
ছবিঃ হাদী চকদার, ই-সময়।

টাঙ্গ‌াইলের গোপালপু‌রে ঝিনাই নদীর ওপর নি‌র্মিত সেতুর একাংশ ভে‌ঙে প‌ড়ে গে‌ছে। এতে যোগা‌যোগ ব‌্যবস্থা বন্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে নগদাশিমলার বনমালী-জাম‌তৈল সড়‌কে। 

বুধবার (৫ জুন) বিকেল ৩টার দি‌কে উপ‌জেলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর সেতু‌টি ভে‌ঙে প‌ড়ে। 

এদি‌কে সেত‌ু‌টি ভে‌ঙে যাওয়ার পর স্থানীয় নদী‌তে জ‌মে থাকা পানার ওপর দি‌য়ে ঝুঁকি নি‌য়ে হেঁটে নদী পারাপার হ‌চ্ছে স্থানীয়রা। 

জানা গে‌ছে, উপ‌জেলার নগদাশিমলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর ১৯৯৬ সা‌লে সেতু‌টি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ‌্য ৪০ মিটা‌র এবং প্রস্থ ৫ ফু‌ট। নদী‌তে পা‌নি বৃ‌দ্ধির কার‌ণে কচুরিপানা গু‌লো এক‌ত্রিত হ‌য়ে সেত‌ুর পিলারে জমাট বাঁধে। সেতুর পিলা‌রের নি‌চে মা‌টি না থাকায় নদী‌তে স্রোত ও পানার চা‌পে সেতুর মাঝ খা‌নের প্রায় ২০ মিটার অংশ ভে‌ঙে নদী‌তে প‌ড়ে যায়। বা‌কি অংশটুকুও ঝুঁকি‌তে র‌য়েছে। 

নগদাশিমলা ইউনিয়ন প‌রিষ‌দের সদস‌্য আয়নাল হক ব‌লেন, নদী‌তে পা‌নি আসার আগেই সেতু‌টির নি‌চে জমে থাকা পানা পরিষ্কার ক‌রা হয়। ‌এভা‌বেই বিগত পাঁচ বছর ধ‌রে ক‌রে‌ছি। কিন্তু হঠাৎ ক‌রে আজ‌কে সেতুর মাঝখানে কিছু অংশ ভে‌ঙে প‌ড়ে‌ছে নদী‌তে। 

তি‌নি আরও ব‌লেন, সেতু ভে‌ঙে যাওয়ার পর লোকজন নদী‌তে জ‌মে থাকা পানার ওপর দি‌য়ে হেঁটে নদী পার হ‌চ্ছে। 

উপ‌জেলা এল‌জিইডির নির্বাহী প্রকৌশলী ফাত্তাউর রহমান ব‌লেন, সেতু‌টি দীর্ঘদি‌নের পুরাতন। সেতুর প্রস্থ ছিল ৫ ফুট। স্থানীয়‌দের যাতায়া‌তের স্বা‌র্থে ঝিনাই নদীর ওপর সেতু‌টি নির্মাণ করা হ‌য়েছিল। পুরাতন সেতু হওয়ায় সে‌টি সংস্কা‌রের উপ‌যোগী ছিল না। তবে সেখা‌নে নতুন ক‌রে সেতু নির্মা‌ণের জন‌্য খুব শীগ্রই প্রস্তাবনা পাঠা‌বো হ‌বে।