নেত্রকোনার মদন উপজেলায় বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
আজ সোমবার( ১৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এআলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন-যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হলেন সুয়েলা ব্রেভারম্যান
নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে, মদন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌয়ের সঞ্চালনায়।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, মদন পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সনদ প্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার, গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম মামুন, মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমানসহ আরও অনেকে এ সময় বক্তব্য রাখেন।
ইসময়/এনআই/এমআরএম