সব সময় সব খানে


বুধবার, জুলাই ২৯, ২০২৬

১৪ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, জুলাই ২৯, ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

আপনি পড়ছেন : ময়মনসিংহ

“ময়মনসিংহে মদসহ ৪ জন গ্রেফতার, ২ কার জব্দ”


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

eshomoy.com || 2025-09-11 14:16
“ময়মনসিংহে মদসহ ৪ জন গ্রেফতার, ২ কার জব্দ”

ময়মনসিংহের ধোবাউড়ায় বিশেষ অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দুইটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) ভোর ৫টা ১০ মিনিটে ধোবাউড়া থানার পুলিশ অফিসার ইনচার্জ মোঃ আল-মামুন সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে। অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোজাম্মেল হক, এসআই আনোয়ার হোসেন ও এএসআই শরীফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

অভিযানে ধোবাউড়া থানার ধাইরপাড়া এলাকায় কলসিন্দুর-ধোবাউড়া সড়কের পাশ থেকে পানির ট্যাংকির নিকট থেকে ৬৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা। এছাড়া জব্দ করা দুইটি প্রাইভেট কারের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলো—

১. আলামিন (৩২)

২. রুবেল (৩৪)

৩. মোঃ সাইফুল (২২)

৪. মোঃ হাবিকুল ইসলাম (৩৫)

পুলিশ জানায়, জব্দকৃত আলামতসহ মোট মূল্য দাঁড়ায় প্রায় ৩২ লাখ ৬৪ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।