নির্বাচন সামনে রেখে ঢাকার প্রবেশপথ অবরোধ কর্মসূচি দেয়ায় বিএনপির মার্কিন ভিসা নীতির আওতায় পড়া উচিৎ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (৩০) জুলাই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
আরও পড়ুন- শ্রমিকলীগ নেতার মোটরসাইকেল চুরি, পাবলিকের গনপিটুনি

ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকানদের উদ্দেশ্যে বলবো, সমাবেশের পরেরদিন বিএনপি কেনো অবরোধ কর্মসূচির দিল? এটা কেমন গণতন্ত্র? এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করে। ভিসানীতি তো বিএনপির ওপর প্রয়োগ করা উচিত। বিএনপির উদ্দেশ্য একটাই তা হলো লাশ ফেলা। লন্ডন থেকে তারেক রহমান সেই কথাই বলেছেন।
তিনি বলেন, যারা নির্বাচন চায়, তারা সংঘাত চাইতে পারেনা না। আমরা নির্বাচন চাই।
আরও পড়ুন-প্রেমের টানে সুদূর শ্রীলঙ্কা থেকে ভারতে এলেন প্রেমিকা
কাদের বলেন, আমরা উত্তেজনায় যাবো না। আমরা নির্বাচন চাই। তারা যে করেই হোক সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। নির্বাচন পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে, তবে কর্মসূচির ধরন পাল্টাবে। নির্বাচন পর্যন্ত ছাড়াছাড়ি নেই। আমরা মাঠে আছি।

ঢাকার প্রবেশপথ অবরোধ করলে পুলিশ তাদের দায়িত্ব পালন করবেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এত আপ্যায়নের পরে তাদের কর্মীদের অবস্থান কী? কর্মীরা ঢাকায় অবস্থানের জন্য অতিরিক্ত জামা কাপড় নিয়ে এসেছিল কিন্তু ফিরে যেতে হলো।
আরও পড়ুন- বাংলাদেশ করোনা মোকাবেলায় এশিয়ায় ১ম, বিশ্বে ৫ম : জাহিদ মালিক
ওবায়দুল কাদের বলেন, বিএনপির দাবি অনুযায়ী, কোন বিদেশি দূতাবাস এখনও বলেনি তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে। তাদের মূল দাবির সঙ্গে বিদেশিরা কখনোই একমত পোষণ করেনি।
আরও পড়ুন- গার্লফ্রেন্ডের কথা রাখতে প্লেনে হকারি
ই-সময়/আরএম/এমআরএম