সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : স্বাস্থ্য

বাংলাদেশ করোনা মোকাবেলায় এশিয়ায় ১ম, বিশ্বে ৫ম : জাহিদ মালিক


নিজেস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-07-30 22:35:15
বাংলাদেশ করোনা মোকাবেলায় এশিয়ায় ১ম, বিশ্বে ৫ম : জাহিদ মালিক

'শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার করোনা মহামারি নিয়ন্ত্রণে রেখে চিকিৎসাসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন'

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,' বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার করোনা মহামারি নিয়ন্ত্রণে রেখে চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। করোনা মোকাবেলায় বাংলাদেশ এশিয়ায় প্রথম এবং বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে। জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবায় আমরা বহির্বিশ্বে অনন্য দৃষ্টান্তের স্বীকৃতি পেয়েছি। 

এছাড়া প্রতিটি হাসপাতালে মানুষ করোনার চিকিৎসা এবং পর্যাপ্ত ভ্যাক্সিন গ্রহণ করতে পেরেছে। 'তিনি আরো বলেন, 'এখন দেশে নির্বাচনী হাওয়া বইছে, দেশ বিরোধীরা এখন ব্যানার ফ্যাস্টুন আর আন্দোলনের নামে জ্বালাও পোড়াও রাজনীতিতে মেতে উঠেছে।

আরও পড়ুন - ভূরুঙ্গামারীতে হাফেজি মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় থানায় অভিযোগ

 

রোববার (৩০ জুলাই) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ এবং নতুন ভবনের উদ্বোধন পরবর্তী হাসপাতাল মাঠে ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সালেহীন খান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল মিয়ার যৌথ সঞ্চালনায় এক সুধী সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক উপরোক্ত কথা বলেছেন।

আরও পড়ুন- মাত্র ৫ টাকার জন‍্য পিটিয়ে হত্যা !

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল বশির আহমেদ, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ শামিউল ইসলাম, সিলেট বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শরীফুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালেহা বেগম, সিভিল সার্জন ডাঃ আহাম্মদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীরপ্রতীক, জেলা পরিষদের সদস্য আব্দুল খালিক, সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী প্রমুখ।

আরও পড়ুন- শেরপুরে তোতা হত্যাকান্ডে ২১ পরিবার পুরুষ শুন্য

ই-সময়/আর.এম/এমআরএম