সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বরগুনা

মোটরসাইকেল চুরির অভিযোগে শ্রমিক লীগের নেতাকে পাবলিকের গনপিটুনি


তাওহীদুল ইসলাম শুভ  - পাথরঘাটা, বরগুনা প্রতিনিধি

eshomoy.com || 2023-07-31 11:37:15
মোটরসাইকেল চুরির অভিযোগে শ্রমিক লীগের নেতাকে পাবলিকের গনপিটুনি

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্রমিক লীগের সাবেক সভাপতি মো: সোহাগ সিকদারের বিরুদ্ধে মোটর সাইকেল চুরির অভিযোগ উঠেছে। এঘটনায় উত্তেজিত জনতার হাতে গনপিটুুনির শিকার হলে পুলিশ গিয়ে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। 

রোববার সন্ধা ৮ টার দিকে পাথরঘাটা থানা পুলিশ গিয়ে উদ্ধার করে সোহাগকে সিকদারকে। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে গনপিটুনির শিকার হন সোহাগ সিকদার। স্থানীয় সাবেক ইউপি সদস্য মো: বাবুল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুন- মাত্র ৫ টাকার জন‍্য পিটিয়ে হত্যা !

 

 

সোহাগ সিকদার কালমেঘা ইউনিয়নের গোলবুনিয়া এলাকার বাদল সিকদারের ছেলে এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী শ্রমিক লীগের সাবেক সভাপতি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ সিকদার আওয়ামী শ্রমিক লীগের নেতা দাবি করে প্রভাব বিস্থার করে আসছে দীর্ঘদিন ধরে। তার বিরুদ্ধে কেউ কথা বললেই মারধর এবং মাদক দিয়ে হয়রানী করে। গত শুক্রবার সকাল ৯টার দিকে হৃদয় নামের এক ব্যাক্তির একটি মোটরসাইকেল তার বাড়ির সামনে রেখে বাড়িতে গেলে সেখান থেকে চুরি করে নিয়ে যায়। স্থানীয় একাধিক লোকে দেখলেও সোহাগ স্বীকার করেনা। পরে রাত ৯টার দিকে হৃদয়ের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে পাশ্ববর্তী উপজেলা মঠবাড়িয়া থেকে মোটরসাইকেলটি ফিরিয়ে দিয়ে যায়।

 

আরও পড়ুন- ভূরুঙ্গামারীতে হাফেজি মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় থানায় অভিযোগ

 

এ ঘটনার পর আজ রোববার বিকেলে উত্তেজিত জনতা তাকে ধরে গনধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে গত ৩ মাস আগে কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়া এলালার মুন্নি বেগমের বাড়িতে চুরি করে ২০ হাজার টাকা, স্বর্ণের চেইনসহ অনন্য মালামাল নিয়ে যায়, তখন তাকে চিনে ফেলায় মুন্নিসহ তার স্বামীকে মারধর করে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখে। 

ভুক্তভোগী মুন্নি বেগম জানান, সোহাগ সিকদার দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। সে এলাকার বিভিন্ন বাড়িতে চুরি, মোটরসাইকেল চুরিসহ লোকজনকে হয়রানী করে আসছিল। তার বিরুদ্ধে কথা বললেই তাকে মারধরসহ হয়রানী করে। 

 

আরও পড়ুন- ঘুষকান্ডে ধরা পড়লেন এসআই প্রণব নাথ

 

মোটরসাইকেল ড্রাইভার হৃদয় জানান, গত শুক্রবার তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেলে পরে রাতে ২০ হাজার টাকা দিয়ে ফেরত নিতে হয়েছে। আমার গাড়িটি সোহাগ নিয়েছে তাও কিছু বলতে পারিনি। তাকে কেউ কিছু বললেই মারধরের শিকার হতে হয়। শুনেছি তার পিছনে রাজনৈতিক নেতারা সেল্টার দেয় তাই কেউ কিছু বলতে পারে না তাকে। 

 

আরও পড়ুন- ডেঙ্গুর নতুন উপসর্গের হানা, ২৫ মৃতের ১৪ জনই শিশু

 

স্থানীয় সাবেক ইউপি সদস্য মো: বাবুল মিয়া জানান, সোহাগ একজন খারাপ প্রকৃতির লোক। সে পারেনা এমন কিছু নেই। সে দীর্ঘদিন ধরে এই এলাকায় মোটরসাইকেল চুরি, মানুষের বাড়িতে চুরি এবং তার এলাকায় মাদক সরবরাহ করে আসছে। তাকে কেউ কিছু বললেই বিভিন্ন প্রভাবশালী ব্যাক্তিদের নাম বলে পার পেয়ে যায়। আশা করছি এবার প্রশাসন তার বিরুদ্ধে ব্যাবস্থা নিবে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, সোহাগের বিরুদ্ধে আগেই মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। পুলিশ তাকে আটকের জন্য খুঁজতেছিল। এর মধ্যেই জনতা আটক করে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

 

আরও পড়ুন- গার্লফ্রেন্ডের কথা রাখতে প্লেনে হকারি

 

ই-সময়/আরএম/এমআরএম