সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : বরগুনা

আমতলীতে কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ


রাশিমুল হক রিমন,বরগুনা।

eshomoy.com || 2024-07-17
আমতলীতে কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
ছবি-ইসময়

শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদে বরগুনার আমতলী উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান দের উদ্যোগে বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকেল সাড় ৪ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে শেষ হয়। 

পরে আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসানের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা এস এম শাজাহান কবিরের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সামসুউদ্দিন সানু, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, সামসুউদ্দীন ছজু, জিএম মুসা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসিকা তারতিলা যুথি, অ্যাড. আরিফুর রহমান, সাহানুর সানু, সামসু উদ্দিন মেম্বার, জাহিদ দেওয়ানা, কে এম তানজিল, মহাসিন, তিঠু, মতিন খান, এবিএম সোহেল, ফারুক মেম্বার, নাজমুল মীর, রিপন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাস জীবনের ঝুঁকি নিয়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। যার সম্মান স্বরূপ আমাদের সন্তানদের চাকরিতে কোটা দিয়েছে সরকার। এই কোটা বাতিলের অযৌক্তিক আন্দোলনের বিষবৃক্ষ রোপণ করা হয়েছে এ দেশের সাধারণ শিক্ষার্থীদের ভেতর। এরা কোটা আন্দোলনের ভিতরে সরকার পতনের আন্দোলন চালাচ্ছে। দরকার হলে আবার পুনরায় আমরা যুদ্ধ শুরু করব। তবুও এই বাংলাদেশে কোনো অরাজকতা সৃষ্টি হতে দেব না।