সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বরগুনা

আমতলীতে ভূমি কর্মকর্তাদের সহায়তায় সরকারী জমিতে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ!


রাশিমুল হক রিমন, বরগুনা

eshomoy.com || 2024-08-03
আমতলীতে ভূমি কর্মকর্তাদের সহায়তায় সরকারী জমিতে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ!
ছবি - ইসময়

আমতলী উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আহসানুল হক রুবেল ও কুকুয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আবু জাফরের সহায়তায় সরকারী জমিতে অবৈধভাবে জুয়েল গাজী ও শাকুর গাজী পাকা ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ব্যবসায়ীরা এমন অভিযোগ করেছেন।  তাদের আরো অভিযোগ মোটা অংকের ঘুস নিয়ে এ দুই কর্মকর্তা ভবন নির্মাণে সহায়তা করছেন।  ঘটনা ঘটেছে আমতলী উপজেলার গাজীপুর বন্দরে।   

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান বলেন, সরকারী খাস জমিতে পাকা ভবন নির্মাণের কোন সুযোগই নেই। ঘটনাস্থল পরিদর্শণ করে ওই স্থাপনা ভেঙ্গে দেয়া হবে।  

জানাগেছে, আমতলী উপজেলার গাজীপুর বন্দরের সরকারী ৮ একর ৩৭ শতাংশ সরকারী খাস জমি রয়েছে। ওই জমির মধ্যে ৮ শতাংশ জমি জুয়েল গাজী ও শাকুর গাজী দুই ভাই দখল করে নেন। গত সোমবার থেকে ওই জমিতে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন তারা। স্থানীয়রা এ সরকারী জমি দখল ও পাকা ভবন নির্মাণের বিষয়টি উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আহসানুল হক রুবেল ও ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আবু জাফরকে জানালে তারা তাদের কাছ থেকে ঘুস এনে নির্মাণ কাজের অনুমতি দেন। তাদের অনুমতি পেয়ে অবৈধ দখলদাররা পাকা ভবন নির্মাণ করছেন। ব্যবসায়ীদের অভিযোগ উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আহসানুল হক রুবেল ও ভুমি কর্মকর্তা আবু জাফর মোটা অংকের টাকা ঘুস নিয়ে কাজের অনুমতি দিয়েছেন। তারা আরো অভিযোগ করেন এ বিষয়টি আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসানকে জানালেও তিনি কোন পদক্ষেপ নেয়নি। ফলে অনায়াসে তারা পাকা ভবন নির্মাণ করতে সাহস পাচ্ছেন বলে জানান ব্যবসায়ীরা।

শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, তিন দিকে বেড়া দিয়ে ভিতরে পাকা ভবনের কাজ চলছে। পাঁচজন শ্রমিক কাজ করছেন। পাশে জুয়েল গাজী ও শাকুর গাজী দাড়িয়ে কাজ দেখভাল করছেন।  

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, সরকারী জমিতে জুয়েল গাজী ও শাকুর গাজী অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করছেন। এ বিষয়টি উপজেলা ভুমি অফিসের কর্মকর্তাকে জানালে ওই অফিসের সার্ভেয়ার আহসানুল হক রুবেল  ও ইউনিয়ন সহকারী কর্মকর্তা আবু জাফর এসে জুয়েল গাজীর কাছ থেকে মোটা অংকের টাকা ঘুস নিয়ে ব্যবস্থা নেয়নি। সরকারী জমি সরকারী কর্মকর্তারা রক্ষা না করে তাহলে করবে কে?

পাকা ভবন নির্মাণকারী জুয়েল গাজী ও শাকুর গাজী বলেন, দখলীয় জমিতে পাকা ভবন নির্মাণ করতেছি। এ পাকা ভবন নির্মাণের বিষয়টি উপজেলা ভুমি অফিসের কর্মকর্তারা জানেন।

কুকুয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মোঃ আবু জাফর টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, পাকা ভবনের কাজ করতে জুয়েল গাজীকে নিষেধ করা হয়েছে। 

আমতলী উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার আহসানুল হক রুবেল বলেন, সরকারী জমিতে পাকা ভবন নির্মাণ করতেই পারবে না। তবে ঘুস টাকা নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জবাব না দিয়ে এগিয়ে যান। 

বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম বলেন, খোজ খবর নিয়ে দ্রুত  ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন, সরকারী জমি উদ্ধার না করে কেউ যদি ঘুস নিয়ে পাকা ভবন নির্মাণ করতে সহায়তা করে থাকেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।