সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : বরগুনা

জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার


বরগুনা জেলা সংবাদদাতা

eshomoy.com || 2025-05-23
জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
ধর্ষক সিদ্দিকুর রহমান - ছবি সংগৃহীত

জাম পেড়ে দেয়ার কথা বলে ডেকে নিয়ে এক স্কুল ছাত্রীকে (১১) সিদ্দিকুর রহমান হাওলাদার ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ধর্ষক সিদ্দিকুর রহমানকে (৬০) বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে। ওইদিন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  ঘটনা ঘটেছে বুধবার বিকেলে তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের করমজাতলা গ্রামে। 

জানাগেছে, উপজেলার করমজাতলা গ্রামের দ্বিতীয় শ্রেনীর স্কুল ছাত্রী বুধবার বিকেলে শিশুদের সঙ্গে মাঠে খেলাধুলা করছিল। ওই সময়ে ওই গ্রামের সিদ্দিকুর রহমান শিশুটিকে জাম পেড়ে দেয়ার কথা বলে একটি পরিত্যাক্ত ঘরে ডেকে নেয়। ওই স্থানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। অন্য শিশুটির আমার মেয়েকে খুঁজতে থাকে। পরে পরিত্যাক্ত ঘরে শিশুটিকে ধর্ষণ ধর্ষণ করতে অন্য শিশুরা দেখতে পায়। শিশুদের দেখে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যায়। লোক লজ্জায় এ বিষয়টি ওই শিশু পরিবারের কাউকে জানায়নি। কিন্তু রাতে তার শরীরের প্রচন্ড ব্যথা হয়। ব্যথা সহ্য করতে না পেয়ে বৃহস্পতিবার শিশুটি মায়ের কাছে ঘটনা খুলে বলে দাবী করেন শিশুটির মা। ওইদিন বিকেলে শিশুটির মা বাদী হয়ে তালতলী থানায় ধর্ষক সিদ্দিকুর রহমানকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেন। ওইদিন রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে পুলিশ ধর্ষক সিদ্দিকুর রহমানকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছেন। ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের স্বীকার  শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। শনিবার শিশুটির ডাক্তারী পরীক্ষা করা হবে। 

শিশুটির মা বলেন, আমার মেয়ে একটু সহজ সরল প্রকৃতির মেয়ে। বুধবার বিকেলে প্রতিবেশী শিশুদের সঙ্গে মাঠে খেলছিল। ওই সময় সিদ্দিকুর রহমান হাওলাদার আমার মেয়েকে জাম পেড়ে দেয়ার কথা বলে পাশে একটি পরিত্যাক্ত ঘরে ডেকে নেয়। ওই স্থানে নিয়ে জোরপুর্বক ধর্ষণ করেছে। আমার মেয়েকে অন্য শিশুরা না পেয়ে খুঁজতে থাকে। পরে একটি শিশু খুঁজতে গিয়ে আমার মেয়েকে সিদ্দিকুর রহমানকে ধর্ষণ করতে দেখে। পরে ধর্ষক সিদ্দিকুর রহমান পালিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত সিদ্দিকুর রহমান কঠোর শাস্তি দাবী করছি।

তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, ধর্ষক সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছি। তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল ডাক্তারী পরীক্ষা করানো হবে। 

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ধর্ষক সিদ্দিকুর রহমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।