চট্টগ্রামে দেখা দিয়েছে ডেঙ্গুর নতুন উপসর্গ, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। শরীর ফুলে যাওয়া, পেট ব্যথা ও ডায়রিয়াসহ নানা নতুন উপসর্গ পাওয়া যাচ্ছে শিশুদের মধ্যে। এছাড়া চট্রগ্রামে মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৪ জনই শিশু; আক্রান্তের হারও ২৫ শতাংশের বেশি।
রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় সহজেই কাবু হচ্ছে শিশুরা, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন- পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৪৪

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিশুদের স্বজনরা বলেন, ডেঙ্গু আক্রান্ত শিশুর কান্না যেন থামছেই না। ছোট্ট শিশুরা জ্বর, বমিসহ ডেঙ্গুর নানা উপসর্গের যন্ত্রণা ভাষায় প্রকাশ করতে না পারলেও ঠিকই অনুভব করছেন তাদের মায়েরা। তাই সন্তানের কষ্টের ছোঁয়া মায়ের চোখে মুখেও স্পষ্ট। চট্টগ্রাম মেডিকেলের শিশু স্বাস্থ্য বিভাগের চিকিৎসা নেয়া ২১ শিশুর সব মায়ের অবস্থা একই।
আরও পড়ুন- গার্লফ্রেন্ডের কথা রাখতে প্লেনে হকারি
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি জানান, বর্তমানে শিশুরা সবচেয়ে বেশি ডেঙ্গু জ্বরের ঝুঁকিতে রয়েছে। উপসর্গ হিসেবে শিশুদের প্রচণ্ড জ্বর হচ্ছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এছাড়া মশা সম্পর্কে না জানায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেশি হচ্ছে।
আরও পড়ুন- বাংলাদেশ করোনা মোকাবেলায় এশিয়ায় ১ম, বিশ্বে ৫ম : জাহিদ মালিক

চট্টগ্রাম সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ হোসেন চৌধুরী জানান, প্রথম তিন দিনের পরে ৪ থেকে ৭ দিনের মধ্যে বেশি জটিলতা দেখা দেয়।
গত ১৭ জুলাই মাত্র ১০ মাস বয়সী রাজশ্রী ও এর আগে ৪ জুলাই শ্রাবন্তির মৃত্যু নাড়া দিয়েছিল পুরো চট্টগ্রামবাসীকে।
আরও পড়ুন- মাত্র ৫ টাকার জন্য পিটিয়ে হত্যা !
ই-সময়/আর.এম/এমআরএম