সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : বিশ্ব

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৪৪


আন্তর্জাতিক ডেস্ক

eshomoy.com || 2023-07-31 09:10:45
পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৪৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাজনৈতিক দলের সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে  দাঁড়িয়েছে ৪৪ জনে। এছাড়া আহত হয়েছেন প্রায় শতাধিক। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন- মাত্র ৫ টাকার জন‍্য পিটিয়ে হত্যা !

প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (৩০ জুলাই) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় জামিয়াত উলেমা ইসলাম–ফজল নামের একটি রাজনৈতিক দলের সম্মেলনে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়। এতে হতাহত হন বহু সংখ্যক মানুষ।

 
খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক।
 
তিনি বলেন, এটি ছিলো আত্মঘাতী বোমা হামলা। বিস্ফোরণ হয়েছে মঞ্চের খুব কাছে।

আরও পড়ুন- কাশ্মীর থেকে নিখোঁজ ভারতীয় সেনা !

 


বাজাউর জেলার জরুরী কর্মকর্তা সাদ খান জানান, হামলায় দলটির গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান মৃত্যুবরণ করেছেন। 
প্রদেশটির পুলিশ মহাপরিদর্শক আখতার হায়াত খান গণমাধ্যমকে জানান, বোমা হামলায় ১০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।
 
খাইবার পাখতুনখোয়ার তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ফিরোজ জামাল শাহ জিও নিউজকে বলেন, ‘এক জেইউআই-এফ নেতার বক্তৃতার সময় বিস্ফোরণটি ঘটে। এতে প্রায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।’

আরও পড়ুন- কর্ণাটকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে : ৪ নারীর প্রাণহানী


আহতদের তিমারগাড়া এবং পেশোয়ারের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলার জরুরি সহায়তা বিভাগের কর্মকর্তারা।
 
এদিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এরইমধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনার তদন্ত করতে এবং দ্রুত সময়ের মধ্যে দায়ীদের চিহ্নিত করার নির্দেশনা দিয়েছেন। 

আরও পড়ুন- বাংলাদেশ করোনা মোকাবেলায় এশিয়ায় ১ম, বিশ্বে ৫ম : জাহিদ মালিক

ই-সময়/আর.এম/এমআরএম