সব সময় সব খানে


বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

১৫ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

আপনি পড়ছেন : বিশ্ব

কর্ণাটকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে : ৪ নারীর প্রাণহানী


সুজন চক্রবর্তী - আসাম ( ভারত) প্রতিনিধি

eshomoy.com || 2023-07-30 17:10:45
কর্ণাটকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে : ৪ নারীর প্রাণহানী

ভারতের কর্ণাটকের মান্ডয়া জেলার বিশ্বেশ্বরা খালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার পড়ে ৪ নারী নিহতের ঘটনা ঘটেছে।


শনিবার ( ২৯ জুলাই ) রাত সাড়ে ৮ টায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্বেশ্বরা খালের লোহার রেলিংয়ে গিয়ে সজোরে ধাক্কা খায়। তারপর উল্টে খালে পড়ে যায়। প্রাইভেটকারটি খালে ডুবে যাওয়ার আগেই কোনও রকমে বেরিয়ে আসেন চালক। সাঁতরে তিনি পাড়ে উঠে পড়েন। কিন্তু প্রাইভেটকারের ভিতরে থাকা চার নারী যাত্রীর কেউ পাড়ে উঠতে সক্ষম হননি। পানিতে ডুবে সবাই মারা যান।  


মৃতরা হলেন যথাক্রমে মহাদেবাম্মা (৫৫), মহাদেবী (৪৫), রেখা (৩৬) এবং সঞ্জনা (১৭)। 


পুলিশ জানিয়েছে, গামনাহল্লী গ্রাম থেকে এই ৪ নারী প্রাইভেটকারে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায় পাশের খালে পড়ে সবার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃতেরা কেউ সাঁতার জানতেন না। খাল থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

একই পরিবারের চার নারীর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ই-সময়/আর.এম/এমআরএম