সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : জাতীয়

ভোলা'র ৪ টি সহ সারাদেশে ১৫০টি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


মোঃ বাবুল রানা - ভোলা জেলা প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-10-19 18:56:45
ভোলা'র ৪ টি সহ সারাদেশে ১৫০টি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সার্ধশত সেতুর উদ্বোধন সম্ভাবনার উন্মোচন এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সারাদেশে ১৫০ টি সেতু ও ১৪ টি ওভারপাস এর শুভ উদ্বোধন করেন ঢাকা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে একযোগে সারাদেশে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী ।

আরও পড়ুন-  ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৪ জেলে আটক

বৃহস্পতিবার(১৯ অক্টোবর) সকাল ১১ টায় ঢাকা তেজগাঁও সড়ক ভবনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে একটি উন্নয়নের রোল মডেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি আমরা। যারা এদেশের উন্নয়ন চায় না তারা ৭৫ এর ১৫ আগস্টের কালো রাতে জাতির জনক বঙ্গবন্ধুকে সহ পরিবারের হত্যা করে সেই স্বপ্ন সাময়ীক বন্ধ করতে পারলেও তারা তা স্থায়ীভাবে বন্ধ করতে পারেননি। যে স্বপ্ন আজ আমরা  পুরোপুরি বাস্তবায়ন করতে পেরেছি। শেখ হাসিনা আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ কে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

আজ সারাদেশের মানুষ শান্তিতে জীবন যাপন করছে। কোথাও কোনো সমস্যা নেই। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী ভোলা জেলায় ৪ টি সেতু সহ দেশের ৮ বিভাগের ৩৯ টি জেলায় মোট ১৫০ টি সেতু উদ্বোধন করেন। একই সাথে তিনি রংপুর ও রাজশাহী বিভাগে ১৪ টি ওভারপাসও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী কতৃক উদ্বোধনকৃত ভোলা জেলার সেতুগুলো হলো দৌলতখান উপজেলার বক্সেআলী খালের ওপর ৮৯৩.০৪ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ৩১.৮২৮ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্থ বক্সেআলী সেতু, বোরহানউদ্দিন উপজেলার কুতবা খালের ওপর ৯৩০.১৯ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ৩৪.৮৮ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্থ বোরহানউদ্দিন বাইপাস সেতু, লালমোহন উপজেলার কচ্ছপিয়া খালের ওপর ৬০৮.৮৬৬ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত নাজিরপুর সেতু ও চরফ্যাশন উপজেলার লেতরা খালের ওপর ৯৩১.৮৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ৩১.৮২৮ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্থ শশীভূষণ সেতু।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে যুক্ত ছিলেন, ভোলা জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৈশলী মোঃ নাজমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ আলমগীর হোসেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর গফুর, এনডিসি মোঃ আবু সাঈদ, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী অঞ্জন রায় সহ সকল প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন- সিংড়ায় বিএনপি নেতা দাউদার মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ইসময়/আরএম/এমআরএম