সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ভোলা

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৪ জেলে আটক 


মোঃ বাবুল রানা - ভোলা প্রতিনিধি 

eshomoy.com || 2023-10-19 18:45:30
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৪ জেলে আটক 

ভোলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার দায়ে  ২লক্ষ মিটার  জাল,৫০ কেজি ইলিশ মাছ এবং ৪ জেলেকে আটক করেছে ইলিশা নৌ-পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) রাত ভোলার চর ও বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ভোলার মেঘনা নদীর সংলগ্ন গাজীপুর চর নামক এলাকায় অভিযান চালিয়ে ২ লক্ষ মিটার জাল,৫০ কেজি ইলিশ মাছ ও ৪ জেলেকে আটক করা হয়।

আরও পড়ুন-  ফিলিস্তিনে ইসরাইলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে নড়িয়ায় বিক্ষোভ মিছিল

এ-অভিযানের নেতৃত্ব দিয়েছেন  বরিশাল বিভাগীয়  নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার  মো: হুমায়ুন কবির ও ইলিশা নৌ -পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আখতার হোসেনসহ নৌ পুলিশের একটি টিম।

আটককৃতরা হলেন, নিরব (২৮) সাইফুল (২০) মোঃ সুমন (১২) সাকিল (১৪) এদের সবার বাড়ি ভোলায়,

আটকৃত  চার জেলের মধ্যে দুই জেলের বিরুদ্ধে  মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বাকী  দুই জেলের অপ্রাপ্ত  বযস থাকার কারনে মুছলেখা দিয়ে ছেড়ে দেেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আক্তার হোসেন।

আরও পড়ুন-  দীঘিনালায় কার্পজাতীয় মিশ্রচাষের ৩দিনের প্রশিক্ষন সম্পন্ন

ইসময়/আরএম/এমআরএম