সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : ভোলা

ভোলায় জাগ্রত তারুণ্য সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান


মোঃ শাফায়াত হোসেন

eshomoy.com || 2024-06-13
ভোলায় জাগ্রত তারুণ্য সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

জাতীয় পর্যায়ের যুব সংগঠন জাগ্রত তারুণ্য এর পক্ষ থেকে দ্বীপজেলা ভোলায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে ভোলা জেলায় জাগ্রত তারুণ্যের পক্ষ থেকে জাগ্রত তারুণ্য সংগঠনের পক্ষ থেকে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে এবং ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং জাগ্রত তারুণ্য সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রযুক্তিবিদ মোঃ শাহবাজ মিয়া শোভন এর সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়। 

জাগ্রত তারুণ্য, ভোলা জেলার সভাপতি মোঃ শাফায়াত হোসেন এর নেতৃত্বে জাগ্রত তারুণ্য টিম দ্বীপজেলা ভোলার ক্ষতিগ্রস্ত অঞ্চলের  শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে এবং ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ করে।

এসময় জাগ্রত তারুণ্য, ভোলা জেলার সভাপতি মোঃ শাফায়াত হোসেন, সহ-সভাপতি মীর আবিদ হাসান (রাফি) সহ জাগ্রত তারুণ্য, ভোলা জেলার সদস্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য কিছুদিন আগে ভোলা জেলায় ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষদের পাশে দাড়ানোর জন্য জাগ্রত তারুণ্য সংগঠনের এই উদ্যোগ বলে জানিয়েছেন জাগ্রত তারুণ্য, ভোলা জেলার সদস্যরা।