সব সময় সব খানে


মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

৩১ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ভোলা

ইসরায়েলের গনহত্যার প্রতিবাদে মুসলিম ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ  


মোঃ বাবুল রানা - ভোলা জেলা প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-10-20 17:13:00
ইসরায়েলের গনহত্যার প্রতিবাদে মুসলিম ঐক্য পরিষদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ  

মুক্তিকামী ফিলিস্তিনের মুসলিমদের উপর রক্ত পিপাষু দখলদার বর্বর ইসরাইলি হায়নাদের নির্বিচারে গনহত্যার ও আগ্রাসনের প্রতিবাদে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের আহ্বানে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আরও পড়ুন- ভোলা'র ৪ টি সহ সারাদেশে ১৫০টি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা ভোলা হাটখোলা জামে মসজিদ চত্বরে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি ও চরপাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান খাঁন তালুকদার সাহেব এর সভাপতিত্বে হাজার হাজার মুসলিম তৌহিদি জনতার অংশ গ্রহনে প্রতিবাদ সমাবেশে শেষে বিক্ষোভ মিছিলটি হাটখোলা মসজিদ চত্বর থেকে আরম্ভ হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নুতন বাজার এসে শেষ হয়।  

সমাবেশে বক্তব্য রাখেন মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতী ইয়াছিন নবীপুরী। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ এবং বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের উপদেষ্ঠা ও খলিফাপট্রি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিন। 

ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি ও বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ভোলা জেলার সেক্রেটারী আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ও মূখপাত্র এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ভোলা জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। সহ-সভাপতি ও ঈদগাহ জামে মসজিদের সন্মানিত খতিব আলহাজ্ব মাওলানা মুফতী আহমদ উল্লাহ। সহ-সভাপতি ও জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন।  সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা তাজউদ্দীন ফারুকী। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সদস্য ও ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল লতিফ। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সদস্য ও পাওয়ার হাউজ মসজিদের খতিব মাওলানা মোঃ আব্বাছ উদ্দিন সহ প্রমুখ। 

এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, অবিলম্বেই মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মোকাদ্দাস মুক্ত করতে হবে, গাজায় বর্বর ইসসরাইলের গনহত্যা বন্ধ  এবং অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছাতে জাতিসংঘকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন- ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৪ জেলে আটক

ইসময়/আরএম/এমআরএম