সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : জাতীয়

সলঙ্গায়  সরকারী রাস্তার  গাছের গুল ও ডালপালা কেটে বিক্রির অভিযোগ


মোরশেদ মুন্না-সলঙ্গা, সিরাজগঞ্জ প্রতিনিধি

eshomoy.com || 2023-11-21 21:45:00
সলঙ্গায়  সরকারী রাস্তার  গাছের গুল ও ডালপালা কেটে বিক্রির অভিযোগ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংলগ্ন  প্রায় অর্ধলক্ষ্যাধিক টাকার  গাছের গুল ও ডালপালা কেটে বিক্রির অভিযোগ উঠেছে। মালতীনগর এলাকার বেলাল হোসেনের  ছেলে নাজমুল হোসেন ( নাজমুল হুজুর)   (৩৫)  ও খোরশেদ সরদারের ছেলে সোলাইমান হোসেন (৩৫) এর বিরুদ্ধে। 


এ বিষয়ে সলঙ্গা থানায়  মালতীনগর এলাকার  আব্দুল খালেক বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেন । 

অভিযোগ সুত্রে জানাজায়,  সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংলগ্ন গাছের প্রায় অর্ধলক্ষাধীক টাকার গাছের গুল ও ডালপালা কেটে  কাঠ ব্যাবসায়ী সোলাইমানের কাছে বিক্রি করে স্থানীয় প্রভাবশালী নজরুল ইসলাম হুজুর। 

আরও পড়ুন-এবার এককভাবে নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে বিএনএম


সোলাইমান গাছের গুল কেটে তা ছমিলে নিয়ে গেলে স্থানীয়রা আলামিনের ছ- মিলে ১৬ টি গুল  ও ডালপালা সনাক্ত করে। পরবর্তীতে আব্দুল খালেক বাদী হয়ে সলঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। 


এ বিষয়ে আভিযোগকারী আব্দুল খালেক জানান, 'নজরুল ইসলাম হুজুর স্কুলের কর্তৃপক্ষকে না জানিয়ে রাস্তার পাশের প্রায় ৫০ বছর পুরোনো দুটি গাছের ডাল কেটে প্রায় অর্ধ লক্ষ টাকা বিক্রয় করে দেন সোলাইমানের কাছে । 


হঠাৎ গাছের ডালপালা ও গুল দেখতে না পেয়ে  এলাকাবাসী সহ আমি গাছের সন্ধান করলে আলামিনের মিলে ১৬ টি গুল পাই।  এলাকাবাসীর ও স্কুলের হয়ে আমি অভিযোগ দায়ের করি। নিয়ম বহির্ভূত ভাবে  স্কুলের সম্পত্তি বা রাস্তার সম্পত্তি কেউ বিক্রি করতে পারে না। আমি এবিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তির  দাবি জানাই।' 

এ বিষয়ে অভিযুক্ত নাজমুল হুজুর বলেন,  'গাছটির ডালপালা নিচু হওয়াই বড় গাড়ি যেতে পারে না তাই চেয়ারম্যানের নির্দেশে গাছের ডালপালা কেটে ফেলা হয়েছে। তবে বিক্রির বিষয়টি এরিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেন তিনি।' 

আরও পড়ুন- মদনে দশম শ্রেণীর শিক্ষার্থীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন


 এ বিষয়ে জানতে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি   আবু সাঈদ মুঠোফোনে জানান,  'গাছটি স্কুলের বাউন্ডারি বাইরে তবে বড় গাড়ি অনেক সময় চলাচলে সমস্যা হয় তবে কে বা কারা ডাল গুল কেটে বিক্রি করেছে আমি জানি না। সমস্যার কারনে কাটলেও বিক্রি করা ঠিক হয়নি।' 

এ বিষয়ে ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল জানান, 'গাছের ডাল রাস্তায় চলাচলের সমস্যা হয় শুনেছি । হয়ত রাস্তায় সমস্যার কারনে কেটেছে তবে বিক্রির বিষয়টি আমার জানা নেই।'

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি এনামুল হক বলেন,  'অভিযোগ পেয়েছি তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' 

আরও পড়ুন-বেরোবি শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, আটক ২


রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কনা মন্ডল বলেন, 'মাসিক সমন্নয় মিটিংয়ে চেয়ারম্যান সাহেব গাছের কথা বলেছিলেন,  চলাচলের সমস্যা হয়ওয়ার কারনে কেটেছে কিন্তু ডালের গুল এত মোটা  ও বিক্রয়ের বিষয়টি জানতাম না।  গুল গুলো জব্দ করা হয়েছে স্কুলের হলে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে আর রাস্তার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থ্যা নেওয়া হবে।'

 

ইসময়/এনআই/এমআরএম