সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

মদনে দশম শ্রেণীর শিক্ষার্থীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন


হাবিবুর রহমান-মদন, নেত্রকোণা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-20 21:13:00
মদনে দশম শ্রেণীর শিক্ষার্থীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার জন্য আবেদন

নেত্রকোনার মদনের বাঁশরী মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রুপা আক্তার (১৬) রোগে আক্রান্ত হয়ে সর্বোপরি সব সম্বল  চিকিৎসা সেবায় শেষ করে, ডাক্তারের কাছে ধরা পড়ে ক্যান্সার জনিত রোগ।

রুপা আক্তার, উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের ১০ দশম শ্রেণীতে পড়ুয়া এক জন শিক্ষার্থী ,বাঁশরী দক্ষিণপাড়া গ্রামের রাজমিস্ত্রি দিনমজুর খাইরুল ইসলাম (৫০)এর  মেয়ে।

আরও পড়ুন-আশুলিয়ায় হাত-পা-মুখ বাঁধা যুবকের লাশ, ঘটনাস্থলে পিবিআই

হতদরিদ্র দিনমজুর খাইরুল ইসলামের তিনটি সন্তান রয়েছে এক মেয়ে ওই দুই ছেলে। রুপা আক্তার  বাঁশুরী মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।


দিনমজুর খাইরুল ইসলাম রাজমিস্ত্রি অন্যের বাড়িতে  ৫০০ টাকা রোজে  দিনমজুর হিসেবে কাজ করে যে টাকা উপার্জন করে তাতে তাদের সংসার চালাতে হিমশিম খায়।

 মেয়ের ব্যয়বহুল চিকিৎসা সেবার  প্রয়োজনে টাকা জোগাড় করা  নিয়ে চিন্তায় ভুগচ্ছে  হতদরিদ্র দিনমজুর পিতা খাইরুল ইসলাম।দিনমজুরি করে তিনটি গরু ক্রয় করেছিলেন রাজমিস্ত্রির খায়রুল ইসলাম। সর্বশেষ সম্বল তিনটি গরু বিক্রি করে মেয়ের চিকিৎসা সেবার কাজে লাগিয়েছেন হতদরিদ্র রাজমিস্ত্রি খাইরুল ইসলাম।

আরও পড়ুন-বিশ্ববিদ্যালয় দিবসে অনলাইন পেমেন্ট সেবা চালু করতে যাচ্ছে ইবি


দশম শ্রেণীর শিক্ষার্থী  রুপা আক্তার দুরারোগ ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হওয়ার কারণে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৯০২ নং ওয়ার্ডে ৫১ নং বেডে  বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

রুপা আক্তারের চিকিৎসা সেবা চালিয়ে যেতে হতদরিদ্র দিনমজুর রাজমিস্ত্রি খায়রুল ইসলাম এখন অসহায় হয়ে পড়েছে।চিকিৎসার খরচ চালানো মতো তার কোনো ব্যবস্থা নেই। ২০ লক্ষ টাকা চিকিৎসা সেবার জন্য প্রয়োজন। 

এমতাবস্থায় সমাজের দানশীল বৃত্তবান ব্যক্তিদের কাছে দশম শ্রেণীর শিক্ষার্থী রুপা আক্তারের চিকিৎসা সেবার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন  হতদরিদ্র দিনমজুর পিতা খাইরুল ইসলাম।

যোগাযোগ: মোঃ খাইরুল ইসলাম   (০১৩২১৩৭৩৫২০)
বিকাশ পার্সনাল নাম্বার (০১৭৫৩০৪৪৫৬৫) 

 

 

ইসময়/এনআই/এমআরএম