সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

আশুলিয়ায় হাত-পা-মুখ বাঁধা যুবকের লাশ, ঘটনাস্থলে পিবিআই


আনোয়ার সুলতান-আশুলিয়া ,ঢাকা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-20 20:57:00
আশুলিয়ায় হাত-পা-মুখ বাঁধা যুবকের লাশ, ঘটনাস্থলে পিবিআই

আশুলিয়ায় তিনতলা ভবনের নিজ ভাড়া বাসায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পলাশবাড়ি বাতানটেক শাহরিয়া আলমের মালিকানাধীন তিনতলা ভবনের একটি কক্ষ থেকে দরুল হুদা (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে উপস্থিত হয় র‍্যাব ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

স্থানীয়রা জানান, নিহতের স্ত্রী মেহেরুন্নেছা সোমবার দুপুর আড়াইটার পর কারখানা থেকে ফিরে বাসায় ঢুকে নিজের স্বামীর মরদেহ দেখতে পায়। পরে তিনি আশেপাশের লোকদের খবর দেন। দুরুল হুদার লাশ ঘরের মেঝেতে পরে ছিল। তার হাত ও পা কাপড়ের টুকরা দিয়ে ও মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল।

আরও পড়ুন-বিশ্ববিদ্যালয় দিবসে অনলাইন পেমেন্ট সেবা চালু করতে যাচ্ছে ইবি

প্রাথমিক ভাবে জানা গেছে, নিহত দুরুল হুদা (৪২) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার উত্তর ফতেহপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে। তিনি স্ত্রীসহ আশুলিয়ায় বসবাস করে আসছিল ও পেশায় একটি কীটনাশক কারখানার প্যাকিংম্যান হিসেবে কাজ করতেন। তার স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। 

আশুলিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ভাড়া বাসায় কি কারণে যুবক হত্যাকান্ডের শিকার? কয়েকটা বিষয় মাথায় রেখে তদন্ত করছি। পিবিআই ক্রাইম সিন আসলে লাশের সুরতহাল শুরু করা হবে।'

সন্ধ্যা ৭ টা ২০ এ ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, 'আমরা মাত্র ঘটনাস্থলে পৌছেছি। বিস্তারিত অতি দ্রুতই জানানো হবে।'

আরও পড়ুন-ওপেনএআই থেকে বরখাস্ত স্যাম, অল্টম্যানকে লুফে নিলো মাইক্রোসফট


নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানায় পুলিশ।

 

 

ইসময়/এনআই/এমআরএম