সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : শিক্ষা

বিশ্ববিদ্যালয় দিবসে অনলাইন পেমেন্ট সেবা চালু করতে যাচ্ছে ইবি


আহসান হাবীব রানা- ইবি প্রতিনিধি

eshomoy.com || 2023-11-20 20:25:45
বিশ্ববিদ্যালয় দিবসে অনলাইন পেমেন্ট সেবা চালু করতে যাচ্ছে ইবি

শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে অনলাইন পেমেন্ট পদ্ধতি চালু করবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে ভর্তি, পরীক্ষার ফি, আবাসিক হলের ফিসহ সবধরনের ফি নিতে অনলাইন পেমেন্ট প্রক্রিয়ার চূড়ান্ত কাজ শেষ হয়েছে। এতে ব্যাংকে  না গিয়ে ঘরে বসেই প্রদান করা যাবে সব ধরনের ফি। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন-ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর কত লাখ সদস্য, বাজেট কত?

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, 'শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিলো অনলাইন পেমেন্ট সার্ভিসের। প্রশাসন বিষয়টি আমলে নিয়ে আগামী বুধবার বিশ্ববিদ্যালয় দিবসে প্রশাসনের পক্ষ থেকে অনলাইন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে।'

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুরোপুরি স্বয়ংক্রিয় ফি পরিশোধ সুবিধা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বিশ্ববিদ্যালয় অগ্রনী ব্যাংক শাখা।

অগ্রণী ব্যাংকের ই-পেমেন্ট সার্ভিস সফটওয়্যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজস্ব আইডি দিয়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। এই সেবার সুবিধা পাবে ২০১৭-১৮ থেকে সকল শিক্ষার্থী। পুরো কর্মযজ্ঞে কারিগরি সহায়তা দিচ্ছেন বিশ্ববিদ্যালয় আইসিটি সেল।

আরও পড়ুন-ধর্ষণের হুমকি ট্রাভিস হেড এর স্ত্রী ও কন্যাকে

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, 'আগামী বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রশাসনের পক্ষ থেকে অনলাইন পেমেন্ট সেবা উপহার দেওয়া হবে শিক্ষার্থীদের।

উদ্বোধনী অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে অনলাইন পেমেন্ট সেবার উদ্বোধন ঘোষণা করা হবে।'

 

 

ইসময়/এনআই/এমআরএম