সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

তফসিল পরিবর্তনের সুযোগ আছে বিএনপি এর কাছে 'ইসি আনিছুর'


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-22 20:53:45
তফসিল পরিবর্তনের সুযোগ আছে বিএনপি এর কাছে 'ইসি আনিছুর'

বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে নির্বাচনের তারিখ বা তফসিল পরিবর্তনের বিষয়টি বিবেচনার সুযোগ আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে তিনি একথা জানান।

আরও পড়ুন-শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নে কর্মসৃজনের কাজে ব্যপক অনিয়ম

তিনি বলেন, 'একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করার দরকার সেসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে সবাইকে নির্দেশনা দেয়া আছে।'

ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি নির্বাচন কমিশনের দায়িত্ব নয় জানিয়ে ইসি আনিছুর বলেন, 'এটার দায়িত্ব প্রার্থীর। ভোটার যাই উপস্থিত হোক সেটাকেই ফলাফল হিসেবে ঘোষণা করা হবে। ভোটারের উপস্থিতি বেশি হলে আমরা সন্তুষ্ট হবো। প্রার্থীদের কাছে আবেদন থাকবে তারা যেন ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করে।' 

আরও পড়ুন-ধুব‌ড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

তিনি আরও বলেন, 'কে নির্বাচনে আসবে বা না আসবে সেটা তাদের সিদ্ধান্ত, এখানে আমাদের হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই। কার কত পার্সেন্ট ভোট সেটাও আমাদের বিবেচ্য বিষয় না। ভোটকেন্দ্রে ভোট দেয়ার মত পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব।'

 

ইসময়/এনআই/এমআরএম