এক-দুটি নয়, একসঙ্গে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর খিলগাঁওয়ের মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেসের তিনটি বাসে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটেছে।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৮মিনিটে এই অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন- শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
খবর পেয়ে প্রথমে সংস্থাটির একটি ইউনিট ৫টা ২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। এরপর আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের এই ঘটনায় ৩টি বাসের মধ্যে ২টি সম্পূর্ণ এবং ১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কে বা কারা অগ্নিসংযোগ করেছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
আরও পড়ুন- প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে প্রতারণা করছেন জাহাঙ্গীর
এদিকে, বিএনপিসহ একাধিক রাজনৈতিক দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে সারাদেশে। আজ বুধবার সকাল ৬টায় এ কর্মসূচি শুরু হয়। যা শেষ হবে আগামী শুক্রবার সকাল ৬টায়।
ইসময়/এসআই/এমআরএম