সব সময় সব খানে


শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

১৬ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মাদকের নেশায় বাবাকে হাতুড়ি দিয়ে মারধর, শেষ পর্যন্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা

>> উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১ লাখ ৪২ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

আপনি পড়ছেন : জাতীয়

অবরোধের আগের দিনে মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-12-11 17:04:30
অবরোধের আগের দিনে মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন

জাতীয় নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের আগের দিনে রাজধানীর মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা।

আরও পড়ুন-  পাঁচ বছরে ডা. মুরাদের আয় বেড়েছে ৮ গুণ!

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আমরা বিকেলে ৩টা ৩৫ মিনিটে মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন সংবাদ পেয়েছি। তারপর আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তার আগেই আগুন নিয়ন্ত্রণ করে স্থানীয়রা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার পর থেকে দলটি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে দফায় দফায় অবরোধ এবং হরতাল কর্মসূচি পালন করেছে দলটি। সেই ধারাবাহিকতায় রোববার (১০ ডিসেম্বর) আবারও ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আরও পড়ুন- যুবদলের সাবেক সভাপতি নীরবসহ বিএনপির ১০ নেতাকর্মীর কারাদণ্ড

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ পালন করা হবে।

 

ইসময়/একে/এমআরএম