সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বরে- বাণিজ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-01 19:26:00
পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বরে- বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে দুপক্ষের সঙ্গেই আলোচনা চলছে। পাশের দেশগুলোর মজুরি কাঠামো যাচাই করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের শুরুতে তা কার্যকর করা হবে।

বুধবার (১ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর নবদীগঞ্জে অপু মুনশি ক্যান্সার হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছার কথা জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, দেশে অনেক সরকার ক্ষমতায় বসলেও শুধু আওয়ামী লীগ সরকার পোশাক শ্রমিকদের নিয়ে ভেবেছেন। ২৫০০ টাকা বেতন নিয়ে গেছেন আট থেকে দশ হাজারে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে মন্তব্য করে মন্ত্রী বলেন, দেশের অস্থির নিত্যপণ্যের বাজার স্বস্তির হতে আরও এক মাস সময় লাগবে। এর মধ্যে ডিম আমদানির বিষয়টি চূড়ান্ত হলেও কিছু টেকনিক্যাল কারণে সময় পিছিয়েছে। আলু আমদানিতেও তৎপর রয়েছে মন্ত্রণালয়। আমদানি ও রফতানিকারকরা এগিয়ে এলে তাদের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন-ভৈরবে পুলিশের ছোড়া টিয়ারগ্যাসে আহত চা দোকানির মৃত্যুর অভিযোগ

ইসময়/একে/এমআরএম