সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

বিএনপি-জামায়াতের হরতাল,অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা


মো: জালাল উদ্দিন-গুরুদাসপুর, নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-11-12 18:30:45
বিএনপি-জামায়াতের হরতাল,অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা

বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও নৈরাজ্য সৃষ্টি, অবৈধ হরতাল-অবরোধ এবং অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে নাটোরের গুরুদাসপুরে মহাসড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।

রবিবার বেলা ১১টার দিকে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ওই শোভাযাত্রা বের করা হয়। নাটোর-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আসিফ, আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের আয়োজনে  শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেলে নেতা-কর্মীরা অংশ নেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নেতা, নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনের নেতৃত্বে অবরোধ বিরোধী ওই শোভাযাত্রা বের করা হয়।

আরও পড়ুন-পদত্যাগ চেয়ে পাপন ও সাকিবকে আইনি নোটিশ

সকাল থেকেই তৃণমূলের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেত হন। পরে বেলা ১১টার দিকে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাছিকাটা বাসস্ট্যান্ড হয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক হয়ে বড়াইগ্রামের জোনাইল, রাজাপুর হয়ে বনপাড়ায় গিয়ে শেষ হয়।

গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পথসভা করেন আসিফ আব্দুলাহ শোভন। এসময় শোভন বলেন, 'শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত হরতাল অবরোধ করছে। বিএনপি'র নাশকতা নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগও মাঠে রয়েছে। বিএনপি জামায়াতকে কোন ছাড় দেওয়া হবেনা। আমরা রাজপথে থেকে তাঁদের মোকাবেলা করবো। মানুষ এখন আর হরতাল-অবরোধ চায়না। মানুষ চায় উন্নয়ন। '

 

ইসময়/এনআই/এমআরএম