সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

পদত্যাগ চেয়ে পাপন ও সাকিবকে আইনি নোটিশ


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-12 18:08:45
পদত্যাগ চেয়ে পাপন ও সাকিবকে আইনি নোটিশ

বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আজ রোববার (১.২ নভেম্বর) খন্দকার হাসান শাহরিয়ার নামের এক আইনজীবী এই আইনি নোটিশ পাঠান।

পাপন ও শাকিবের পাশাপাশি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি সুজনেরও পদত্যাগ চাওয়া হয়েছে এই আইনি নোটিশে।

বড় স্বপ্ন নিয়ে ভারতে পাড়ি জমানোর পর হতাশায় মোড়ানো বিশ্বকাপ কাটিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সহজ জয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর টানা ছয় ম্যাচে হেরেছে। বিতর্কিত ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রখেছে সাকিবের দল। শেষ ম্যাচে ৩০০ এর বেশি রান করেও অস্ট্রেলিয়ার কাছে সহজেই হেরে গেছে টাইগাররা। মাত্র ২টি জয় নিয়ে আজ দেশে ফিরেছে দল।

দলের এমন বাজে পারফরম্যান্সে বিসিবি ও অধিনায়ক সাকিবের দায় দেখছেন অনেকেই। তারই প্রেক্ষিতে এই আইনি নোটিশ পাঠিয়েছেন এই আইনজীবী।

আরও পড়ুন- ভারত বিশ্বকাপে প্রথম বার তিনশ করল বাংলাদেশ

তবে আইসিসির আইন অনুযায়ী কোনো দেশের ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপের সুযোগ নেই। সম্প্রতি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে সে দেশের ক্রীড়া মন্ত্রণালয় হস্তক্ষেপ করল দেশটির ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ইসময়/একে/এমআরএম