সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

নাটোরে ৪টি আসনে অপরিবর্তিত নৌকার মাঝি


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-11-26 20:09:30
নাটোরে ৪টি আসনে অপরিবর্তিত নৌকার মাঝি

নাটোরে চারটি আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, মো. শফিকুল ইসলাম শিমুল, জুনাইদ আহেমদ পলক ও সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

আরও পড়ুন-  চট্টগ্রামে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থীদের মনোনয়নে নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম বকুল।

আরও পড়ুন- নবীগঞ্জে মিশুকের ধাক্কায় ৬ বছরের এক শিশু নিহত

নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে টানা তৃতীয় বার ক্ষমতাশীল দল আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান সংসদ মো. শফিকুল ইসলাম শিমুল।নাটোর-৩ (সিংড়া) আসনে নাটোর আওয়ামী লীগ সহ-সভাপতি ও বর্তমান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক টানা চতুর্থ বারের মতো নৌকার মনোনয়ন পেয়েছেন।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

জানা গেছে, ১৯৯৬ ও ২০০১ সালে নাটোর-২ আসনে বিএনপির অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সংসদ নির্বাচিত হন। তবে ২০০৮ সালে সব হিসাবনিকাশ পাল্টে আওয়ামী লীগের নৌকার মাঝি হন আহাদ আলী সরকার। তিনি প্রথমে এমপি, পরবর্তীতে প্রতিমন্ত্রীত্ব লাভ করেন। ২০১৪ সালে নৌকার মনোনয়ন পায় নতুন মুখ শফিকুল ইসলাম শিমুল। পরবর্তী ২০১৮ সালে নাটোর-২ আসনে পুনরায় তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়।

আরও পড়ুন- কাউনিয়ায় আগুনে ৯ টি বসতঘড় পুড়ে ছাই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর প্রাথীদের প্রতীক বরাদ্দ এবং ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা ১৯ দিন ভোটের প্রচার-প্রচারণার সময় পাচ্ছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ এবং ৭ জানুয়ারি সারাদেশ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

ইসময়/রআ/এমআরএম