সব সময় সব খানে


সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

৩০ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

নেত্রকোনা- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ


আলী আজগর (পনির) - নেত্রকোনা প্রতিনিধি

eshomoy.com || 2023-11-28 20:12:30
নেত্রকোনা- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা  ও রাজপথের লড়াকু সৈনিক শফী আহমেদ।ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি সাজ্জাদুল হাসান।

সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকতার কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তাঁর অনুসারীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আরও পড়ুন- মিঠাপুকুরে ট্রাকের ধাক্কায় (৬) বিজিবি সদস‍্য আহত

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি শফী আহমেদ নিশ্চিত করেছেন।দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেননি শফী আহমেদ।

গত ১১ জুলাই ওই আসনের এমপি রেবেকা মমিন অসুস্থ হয়ে মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২ সেপ্টেম্বর নির্বাচনের সময় ঠিক হয়। কিন্তু সাবেক আমলা সাজ্জাদুল হাসান আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী হওয়ায় বিনা ভোটেই  নির্বাচিত হন তিনি। 

ওই উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন শফী আহমেদ। দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করাকে দল বিদ্রোহী হিসেবে গণ্য করবে না বলে মনে করেন শফী আহমেদ।

শফী আহমেদ বলেন, এলাকার জনগণ আমাকে ভালোবাসে, জাতীয় সংসদ সদস্য হিসেবে আমাকে দেখতে  নেত্রকোনা -৪ আসনের সাধারণ জনগণ। জনগণের চাওয়াতেই আমি এমপি প্রার্থী হয়েছি। নির্বাচনে জয়ের ব্যাপারে পুরোপুরি তিনি আশাবাদী বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, ২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন শফী । কিন্তু সেবার নির্বাচন না হওয়ায় তার আর ভোট করা হয়নি।

 

 

ইসময়/এনআই/এমআরএম