রংপুরের মিঠাপুকুরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)কে বহনকারী পিকআপ ভ্যান এর সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৬ বিজিবি সদস্য আহত।
মঙ্গলবার(২৮ নভেম্বর )বেলা ১১ টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের জায়গীরহাট চায়না ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আরও পড়ুন- ভয় দিয়ে নয়, বিনয় দিয়ে জয় 'পলক'
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র পিকআপ ভ্যানটি নাশকতা রোধে বিশেষ ডিউটিতে অবস্থানরত বিজিবি'র সদস্যদের দুপুরের রান্না করা খাবার নিয়ে বিজিবি'র অন্যান্য টহলগাড়িসহ রংপুরের দিকে ফিরছিলেন।

এসময় বিজিবি'র খাবার সরবরাহকারী পিকাপ ভ্যানটিতে একটি খালি ট্রাক পিছন দিক থেকে এসে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি'র ওই পিকাক ভ্যানটিকে বামপাশে চাপ দেয়।
এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে গেলে বিজিবি'র ছয়জন সদস্য গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান,দূর্ঘটনার খবর পাওয়ার পরপরই মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ট্রাকটি আটক করে চালক এরং হেলপারকে থানায় নিয়ে আসা হয়েছে।আহতরা চিকিৎসাধীন থাকায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েন তিনি।
ইসময়/এনআই/এমআরএম