সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

সাইকেল চালিয়ে মনোনয়নপত্র জমা দিলেন পলক


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-29 21:04:45
সাইকেল চালিয়ে মনোনয়নপত্র জমা দিলেন পলক

সাইকেল চালিয়ে নাটোর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

আরও পড়ুন- নতুন শিক্ষা পাঠ্যক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মামলায় গ্রেপ্তার ২: ডিবি

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে সাইকেল যোগে সিংড়ার বাড়ি থেকে বের হন তিনি। এরপর বিভিন্ন সড়ক হয়ে নেতাকর্মী ও সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা কার্যালয়ে পৌঁছে সহকারী রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র জমা দেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনার সরকারের যে উন্নয়ন, সুশাসন দেখেছে মানুষ; তাতে আবারও নৌকা বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন- নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করা শুরু করছে গুগল

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ নেতৃবৃন্দ।


ইসময়/এসআই/এমআরএম