সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : শিক্ষা

নতুন শিক্ষা পাঠ্যক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মামলায় গ্রেফতার ২ ডিবি


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-29 19:49:15
নতুন শিক্ষা পাঠ্যক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মামলায় গ্রেফতার ২ ডিবি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে ঢুকে অপ্রকাশিত বই চুরি এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে নতুন শিক্ষা পাঠ্যক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে করা মামলায় দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৩ নভেম্বর তাঁদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন - সেনাবাহিনীতে ভর্তির জন্য উদ্বুদ্ধকরনের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে প্রেষণা মূলক ক্লাস

গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন আবুল হাসনাত করিম (৫১) ও গোলাম রাব্বি (৩৭)।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার ঢাকার মিন্টো রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি জানান, গ্রেপ্তার আবুল হাসনাত করিম গণিত বিষয়ে স্কুলশিক্ষার্থীদের অনলাইন ও অফলাইনে ক্লাস নিতেন

গণিত বিষয়ে তাঁর ফেসবুক পেজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেল আছে। তিনি এসব পেজ, গ্রুপ ও চ্যানেলে নতুন শিক্ষা পাঠ্যক্রম নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করেছেন।

ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ আরও বলেন, গ্রেপ্তার গোলাম রাব্বি একজন গৃহশিক্ষক। তিনিও গণিত বিষয়ে স্কুলশিক্ষার্থীদের পড়াতেন। তিনিও অনলাইনে গ্রুপ খুলে নতুন শিক্ষাক্রম নিয়ে সমালোচনা করেছেন। তাঁরা দুজনই এনসিটিবির ওয়েবসাইটে ঢুকে অপ্রকাশিত বই চুরির সঙ্গে জড়িত।

আরও পড়ুন - এইচএসসিতে ৪২ প্রতিষ্ঠানে শতভাগ ফেল

আবুল হাসনাত ও গোলাম রাব্বির বিরুদ্ধে মতিঝিল থানায় এনসিটিবি-ঢাকার সহকারী সচিব আলমগীর হোসেন সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন উল্লেখ করে ডিবির এই কর্মকর্তা বলেন, ওই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

ইসময়/ইস/এমআরএম