সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

নৌকা মার্কার প্রচার করায় রাজিবকে মারধর


কাসেম, বরগুনা প্রতিনিধি

eshomoy.com || 2023-12-01 16:39:00
নৌকা মার্কার প্রচার করায় রাজিবকে মারধর

বরগুনা সদর উপজেলায় নৌকা মার্কার মিটিং মিছিল করায় মো. রাজিব(২৬) নামে একজন ব্যক্তিকে মারধর করে আহত করা হয়। বর্তমানে তিনি বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন- জবির প্রথম নারী উপাচার্য সাদেকা হালিম

আহত হলেন- বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের আমজেদ মার্কেট এলাকার মো. ইসমাইল ফকির এর ছেলে মো. রাজিব মিয়া।

আহত মো. রাজিব বলেন, আমি নৌকা মার্কার নির্বাচন করি এই কারণে আমাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে।


 
বৃহস্পতিবার রাত আটটায় কেন আমি নৌকার মিছিলে গিয়েছি এবিষয় নিয়ে আমজেদ মার্কেট এলাকায় বসে মমিন উদ্দিন এর ছেলে শহিদ(৪৫), নুর মোহাম্মদ এর ছেলে আউয়াল(৩৬), আজহার উদ্দিন এর ছেলে নজরুল(৪৫) সহ আরো ৮ থেকে ১০ জনের মত মানুষ আমার সাথে বাকবিতন্ডায় জরিয়ে এক পর্যায়ে আমাকে মারধর করে কাঁচের গ্লাস ভেঙে আমার মাথায় আঘাত করে।
 
তখন আমার মাথা কেটে গেলে আমাকে বস্তা ভরে নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা করে।
 
এসময় আমি দৌড়ে বাড়িতে গেলে স্বজনরা আহত অবস্থায় আমাকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসে এবং এখন উন্নত চিকিৎসার জন্য ডাঃ আমাকে বরিশাল শেরে-বাংলা হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন- কুড়িগ্রামের ৪টি আসনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টিসহ ২৮টি মনোনয়ন জমা

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, 'এ ঘটনা আমি মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'


ইসময়/এসআই/এমআরএম