সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

কুড়িগ্রামের ৪টি আসনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টিসহ ২৮টি মনোনয়ন জমা


সাইফ আনোয়ার , কুড়িগ্রাম প্রতিনিধি

eshomoy.com || 2023-11-30 21:48:30
কুড়িগ্রামের ৪টি আসনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টিসহ ২৮টি মনোনয়ন জমা

কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে আওয়ামীলীগের ৪ জন ও জাতীয় পার্টির মনোনীত ৪ জন প্রার্থীসহ মনোনয়ন জমা দিয়েছেন মোট ২৮ জন প্রার্থী। প্রার্থীরা রির্টানিং অফিসার ও সহকারী নির্টানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন। 

আরও পড়ুন -  নাগরপুরে নৌকার মনোনয়ন পত্র জমা দিলেন টিটু

কুড়িগ্রাম-১ আসনে আওয়ামীলীগের প্রার্থী আসলাম হোসেন সওদাগর ও জাতীয় পার্টির প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান সহ মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন প্রার্থীরা। এই আসনে মনোনয়ন বিতরণ হয়েছে ৬টি। 


কুড়িগ্রাম-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী মো: জাফর আলী ও জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদসহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৮ জন প্রার্থী। এই আসনে মনোনয়ন বিতরণ হয়েছিল ৮টি।

কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে ও জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহানসহ মনোনয়ন জমা দিয়েছেন ৪ জন প্রার্থী। এই আসনে মনোনয়ন বিতরণ হয়েছেলি ৮টি।

কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী মো: বিপ্লব হাসান ও জাতীয় পার্টির প্রার্থী একেএম সাইফুর রহমানসহ মনোনয়ন জমা দিয়েছেন ১১ জন প্রার্থী। এই আসনে মনোনয়ন পত্র বিতরণ হয়েছিল ১৯টি।

আরও পড়ুন -বিএনপিকে ছাড়াই হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচন! 

এর আগে কুড়িগ্রাম- ১ আসনে ৬টি, কুড়িগ্রাম-২ আসনে ৮টি, কুড়িগ্রাম-৩  আসনে ৮টি ও কুড়িগ্রাম-৪ আসনে ১৯টি সহ মোট ৪১টি মনোনয় পত্র সংগ্রহ করেন আওয়ামীলী, জাতীয় পার্টি, জেপি, জাকের পার্টি, কৃষক শ্রমিক জনতালীগ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, ওয়ার্কাস পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। এরমধ্যে তৃণমুল বিএনপি’র একজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন।

কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

ইসময়/ইস/এমআরএম